গুরুপূর্ণিমায় ভাগ্য ফেরাতে মানুন ৫ টি টোটকা, জীবন সুখ-শান্তিতে ভরে যাবে

সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরুপূর্ণিমা পালিত হয়। তাই এই বিশেষ দিনটা ধর্মীয় কাজের জন্যেও উপযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার গুরুপূর্ণিমা। সকল হিন্দুদের কাছেই গুরুপূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। যেকোনও শুভ কাজ করার জন্যে আজকের দিনটি উপযুক্ত। এদিন বাড়িতে কোনও শুভকাজ করলে গৃহের উন্নতি হয়। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরুপূর্ণিমা পালিত হয়। তাই এই বিশেষ দিনটা ধর্মীয় কাজের জন্যেও উপযুক্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে ঘরে আজীবন সুখ-শান্তি বজায় থাকবে। সেগুলি কী কী?

১) গুরুপূর্ণিমার দিন সকাল সকাল গঙ্গাস্নান করে কোনও পুরোহিতকে সাধ্যমতো কিছু দান করুন।

২) গুরুর দীক্ষিত যাঁরা, তাঁরা এদিন অবশ্যই গুরুর সঙ্গে দেখা করুন। বা সারাদিনে যতখানি সম্ভব গুরুর মন্ত্র জপ করুন।

৩) এই দিন বাড়ির চারকোণে মাটির প্রদীপ জ্বালুন। আর ওই প্রদীপের মধ্যে হলুদ, সামান্য আখের গুড়, সামান্য ধান দিয়ে ঘি দিন।

৪) ঋণ থেকে মুক্তি পেতে গুরুপূর্ণিমার দিন কুবের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও এই দিন সন্ধ্যাবেলা সদর দরজার দু’পাশে, নদী বা কোনও জলাশয়ে, তুলসীমঞ্চে এবং বাড়ির ছাদে প্রদীপ জ্বালাতে পারেন। তাতে গুরুর আশীর্বাদ পাওয়া যায়।

৫) এই দিন গুরুদেবের চরণে হলুদ বা সাদা ফুল দিয়ে প্রণাম করুন। নয়তো মা-বাবার পা ছুঁয়ে প্রণাম করুন।এছাড়া এই দিন হলুদ বস্ত্র দান করতে পারলে ভাল। নয়তো গঙ্গাজলে সামান্য হলুদ মিশিয়ে কলাগাছে অর্পণ করুন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের