চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেল ছাড়াই সুস্বাদু পদ, জানেন কীভাবে বানাবেন এই স্পেশাল রেসিপি?

নিজস্ব প্রতিনিধিঃ  গুড ফ্রাইডে মানেই অনেকের বাড়িতে বিশেষ মাছের পদ। তবে এবার একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এয়ার ফ্রায়ার স্যামন  ফিশ কেক। কম তেলে তৈরি এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনই খেতেও দারুণ। খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এই সুস্বাদু পদ, যা পরিবারে সবার মন জয় করবে।

এই উপলক্ষে অনেকেই ঘরে বসেই নতুন নতুন রেসিপি ট্রাই করতে চান। তার মধ্যে এয়ার ফ্রায়ার স্যামন  ফিশ কেক এখন বেশ জনপ্রিয়। এটি তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই, আবার কম তেল ব্যবহার হওয়ায় এটি স্বাস্থ্যকরও। এয়ার ফ্রায়ারের সাহায্যে বাইরেটা মচমচে আর ভেতরটা নরম থাকে, যা এই পদটিকে আরও লোভনীয় করে তোলে।

প্রথমে একটি বড় বাটিতে স্যামন মাছ (টিনড বা সেদ্ধ করা), ব্রেডক্রাম্বস, ডিম, কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, সর্ষে বা মাস্টার্ড, রসুন গুঁড়ো ও সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এরপর মিশ্রণটি থেকে গোল গোল প্যাটিস বা কেকের আকার তৈরি করুন। প্রতিটি প্যাটিস শক্ত করে চাপ দিয়ে বানালে ভাঙবে না । এয়ার ফ্রায়ার আগে থেকে গরম করে নিন। তারপর প্যাটিসগুলো হালকা তেল স্প্রে করে বাস্কেটে সাজিয়ে দিন। প্রায় ৮-১০ মিনিট রান্না করুন এবং মাঝপথে উল্টে দিন যাতে দুই দিক সমানভাবে সোনালি ও মচমচে হয় ।

রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। চাইলে লেবুর রস বা ডিপ সসের সঙ্গে খেতে পারেন।এই সহজ রেসিপি দিয়ে গুড ফ্রাইডের মেনুতে আনুন নতুনত্ব, আর পরিবারের সঙ্গে উপভোগ করুন সুস্বাদু এক বিশেষ পদ।

Published by:

Share Link:

More Releted News:

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ