ভুলে যান জিম-ডায়েট, ভুঁড়ি কমাতে ভরসা রাখুন ঘরোয়া এই সুপার ফুডে

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। বিশেষ করে ওজনের দিকে খেয়াল রাখেন কমবেশি সকলেই। তবে কিছু মানুষ রয়েছেন  ডায়েট কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খান।  জিম করেও ওজন কমাতে পারেন না। জানেন কি আপনার রান্নাঘরের অতি সাধারণ এক উপকরণ ওজন কমাতে সাহায্য করে।  সস্তার এই ‘সুপারফুড’ হল  ছাতু। বিশেষ করে যব বা ছোলার ছাতু ওজন কমাতে  ম্যাজিকের মতো কাজ করে  

ছাতু  খেয়ে কীভাবে ওজন কমবে?

পুষ্টিবিদরা বলছেন ছাতু হলো প্রোটিন ও ফাইবারের খনি। প্রতি ১০০ গ্রাম ছোলার ছাতুতে প্রায় ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন থাকে। এটা মাছ বা মাংসের প্রোটিনের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে। উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় ছাতু হজম হতে সময় নেয়।  দীর্ঘক্ষণ পেট ভরা থাকে বারবার ভাজাভুজি বা মিষ্টি খাওয়ার  ইচ্ছা  নিয়ন্ত্রণে আসে। সকালে এক গ্লাস চিনি ছাড়া ছাতুর শরবত খেলে দুপুর পর্যন্ত খিদে পাবে না যা পরোক্ষভাবে ক্যালোরি ইনটেক কমিয়ে দ্রুত ওজন কমায়। 

মেটাবলিজম বাড়ায় 

যাঁরা নিরামিষাশী, তাঁদের জন্য ছাতু উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। এটি শরীরের মেটাবলিজম হার বাড়িয়ে চর্বি বার্ন করতে সাহায্য করে।  ছাতু অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে । পেট পরিষ্কার রাখে।  সুস্থভাবে ওজন কমায়।   রুটি বা শরবত, নানাভাবে ছাতু ডায়েটে রাখা সম্ভব। 

কীভাবে খাবেন?
পুষ্টিবিদরা বলছেন  ওজন কমাতে হলে চিনি এড়িয়ে ছাতুর শরবত খান।  ঠান্ডা জলের সঙ্গে জিরে গুঁড়ো, সামান্য বিট নুন এবং লেবুর রস মিশিয়ে  পুষ্টিকর পানীয় তৈরি করে নিন। ক দই দিয়ে মেখেও ছাতু খেতে পারেন।  ওজন কমাতে হলে চিনির বদলে নুন-লেবুর শরবত বা টক দইয়ের সংমিশ্রণই সবচেয়ে বেশি কার্যকরী।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক