ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

আপনি কী জানেন, ফ্রিজকে বাস্তুশাস্ত্রেও অনেক প্রাধান্য দেওয়া হয়। ফ্রিজ শুধুমাত্র খাবার ঠান্ডা করার যন্ত্র নয়, বাড়ির সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধির এক প্রধান কেন্দ্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি বাড়িরই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল রান্নাঘর। আর রেফ্রিজারেটর বা ফ্রিজ হল সেই রান্নাঘরের হৃৎপিণ্ড। যেখানে রান্না করে খাবার ঢুকিয়ে রাখলে দীর্ঘ সময় খাবার সুন্দর থাকবে। কোনরকম নষ্ট হবে না। তবে আপনি কী জানেন, ফ্রিজকে বাস্তুশাস্ত্রেও অনেক প্রাধান্য দেওয়া হয়। ফ্রিজ শুধুমাত্র খাবার ঠান্ডা করার যন্ত্র নয়, বাড়ির সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধির এক প্রধান মাধ্যমও। কেননা অনেক সময় জায়গা বাঁচানোর জন্যে ফ্রিজের উপর এমন কিছু রেখে দেওয়া হয়, যা বাড়ির বাস্তুর জন্যে ক্ষতিকারক। যার ফলে আপনার সংসার  খরচ বেড়ে যেতে পারে, আপনার জীবনে আর্থিক বিপর্যয় শুরু হতে পারে। তাই এই মুহূর্তে আপনারও যদি উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায়, বা বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়, তাহলে জেনে নিন আপনি সম্প্রতি এই ভুলগুলো করছেন কিনা! সবার আগে জেনে নিন, ফ্রিজের উপরে কোন ৩টি জিনিস কখনই রাখা উচিত নয়।

১. পুরনো ওষুধ ও ডাক্তারি রিপোর্ট: অনেকেই ফ্রিজের উপরে ওষুধের বাক্স রেখে দেন জায়গার অভাবে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, ওষুধ অসুস্থতার প্রতীক, আর ফ্রিজে থাকে খাবার, যা বেঁচে থাকার কারণ। তাই এই দুটি জিনিস একসঙ্গে থাকলে বাড়িতে অসুস্থতার পরিবেশের সৃষ্টি হয়। এমন জায়গায় ওষুধ রাখলে চিকিৎসার খরচ অবিরাম বাড়তে পারে এবং সঞ্চয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. পুরোনো বিল ও রসিদ: অনেক বাড়ির ফ্রিজের উপরে পুরোনো বিদ্যুৎ বিল, রসিদ বা কাগজপত্র স্তূপ করে রাখেন। এই জিনিসগুলো দেনা এবং অতীতের খরচের কথা মনে করিয়ে দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ফ্রিজের উপরে কাগজের কোনও স্তূপ রাখবেন না, তাহলে আপনার রোজগারের অগ্রগতি হবে না।

৩. খালি বোতল এবং ভাঙা কাঁচ: অনেকেই ফ্রিজের উপরে খালি বোতল, জার বা কাঁচের জিনিসপত্র রাখেন। বাস্তুশাস্ত্র অনুসারে, কাঁচ জলের সঙ্গে সম্পর্কিত, আর খালি বোতল শূন্যতার প্রতীক। ফ্রিজের উপরে এই জিনিসগুলি আপনার সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। যা অর্থ আসার পথে বাধা হয়ে দাঁড়াবে। ঘরে অর্থের প্রবাহকে বাধাগ্রস্ত করবে।

তাহলে ফ্রিজের উপর কী রাখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে?

বাস্তুশাস্ত্রে মাটিকে বিশুদ্ধ ও স্থিতিশীল শক্তির প্রতীক বলা হয়। ফ্রিজের উপরে ছোট মাটির পাত্র বা বাটি রাখলে তা পরিবারের আর্থিক প্রবাহের পথ সুগম করে দেয়। এই পাত্রটি অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতি রোধ করবে। দেবী লক্ষ্মী সুগন্ধি পরিবেশে স্বাচ্ছন্দ্যে বাস করেন। এছাড়া ফ্রিজের উপরে ছোট ফুলদানিতে তাজা ফুল রাখলে বাড়ির উন্নতি হবে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর