২০২৬ সালে কবে কবে অমাবস্যা তিথি? রইল সম্পূর্ণ তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর সময় মেনে আসে পূর্ণিমা ও অমাবস্যা। বছরে ১২টি পূর্ণিমা ও ১২টি অমাবস্যা আসে। পিতৃপুরুষকে স্মরণ করার জন্যই পালন করা হয়ে থাকে অমাবস্যা তিথি। আর কয়েকদিন পরেই আসছে নতুন বছর। নতুন বছরে কোন দিন পড়েছে অমাবস্যা? হিন্দু শাস্ত্র মেনে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমাসে কৃষ্ণপক্ষের শেষে অমাবস্যা পড়ে। এদিনে মৃত আত্মীয়ের নাম জপ পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা, দান করা শুভ কাজ বলে মনে করা হয়। এরফলে জীবনে আশীর্বাদ বর্ষিত হয়।

জ্যোতিষদের মতে, কোনওমাসে সোমবার বা শনিবার যদি অমাবস্যা পড়ে তাহলে তার তাৎপর্য আরও বেড়ে যায়। সোমবারের অমাবস্যাকে সোমবতী অমাবস্যা এবং শনিবারের অমাবস্যাকে শনিশ্চরি অমাবস্যা বলা হয়ে থাকে।

নতুন বছরে কবে পড়েছে অমাবস্যা জেনে নিন- ১৮ জানুয়ারি মৌনি অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয়। ১৭ ফেব্রুয়ারি পড়েছে ফাল্গুন অমাবস্যা। ১৯ মার্চ চৈত্র অমাবস্যা। ১৭ এপ্রিল বৈশাখ অমাবস্যা। ১৬ মে জৈষ্ঠ অমাবস্যা। ১৫ জুন জৈষ্ঠ অমাবস্যা। ১৪ জুলাই আষাঢ় অমাবস্যা। ১২ আগস্ট শ্রাবণ অমাবস্যা। ১৭ সেপ্টেম্বর ভাদ্রপদ অমাবস্যা। ১০ অক্টোবর আশ্বিন অমাবস্যা। ৯ নভেম্বর কার্তিক অমাবস্যা। ৮ ডিসেম্বর মার্গশীর্ষ অমাবস্যা। ১৬ মে, ১৫ জুন, ১০ অক্টোবর অমাবস্যা পড়েছে শনিবার। এই ৩দিন পড়েছে শনিশ্চরি অমাবস্যা। ৯ নভেম্বরের অমাবস্যা পড়েছে সোমবার। এদিন সোমবতী অমাবস্যা।

অমাবস্যার দিন গঙ্গাস্নান করার কথা বলা হয়ে থাকে। এদিন চাঁদের প্রভাব কম থাকে এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। গঙ্গাস্নান করলে নেতিবাচক প্রভাব গুলো দূর হয়। অমাবস্যার দিনে গঙ্গা স্নান জল-তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ২০২৬ সাল অত্যন্ত পবিত্র বলে মনে করা হচ্ছে। বছরের প্রথম অমাবস্যার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিন প্রো একরাজে এক রাজকীয় স্নানের আয়োজন করা হবে।

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩