গণেশ চতুর্থীতে জেনে নিন শুভ যোগ ও মূর্তি স্থাপনের শুভ সময় শুরু হবে কখন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই আসছে গণেশ চতুর্থী। হাতে আর বেশি দিন নেই। বিশ্বাস করা হয় দশদিন কৈলাস ছেড়ে ভক্তদের ডাকে পৃথিবীতে আসে বিঘ্নহর্তা। এইসময় পছন্দের প্রিয় সব খাবার নিবেদন করা হয়ে থাকে সিদ্ধিদাতাকে। ভক্তরা নিষ্ঠাভরে সিদ্ধিদাতার আরাধনা করে থাকে। গণেশ হল অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তাঁর আরাধনা করা হয়ে থাকে। তেমনই বুদ্ধি,জ্ঞান ও সম্পদের দেবতা বলেও পুজিত হন তিনি। মনে করা হয় গণেশের আশির্বাদে ব্যক্তি জীবনে অনেক সাফল্য পায় খুব তাড়াতাড়ি। কোন বাধা ছুঁতে পারে না ব্যক্তিকে।

গণেশ চতুর্থী ২০২৪ কবে : অনেকে এই নিয়ে কনফিউশনে আছেন যে গণেশ চতুর্থী কবে?  ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় গণেশ চতুর্থী পালন। মুম্বই-সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ১০ দিন ধরে এই উৎসব চলে। এই বছর চতুর্থী পড়ছে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টা ৯ মিনিটে। চতুর্থী থাকবে ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ২টো ৬ মিনিট পর্যন্ত। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে। অর্থাৎ গণেশ চতুর্থী পালিত হবে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৪।

গণেশ চতুর্থীতে শুভ যোগ : এই বছর গণেশ চতুর্থীতে রয়েছে একাধিক শুভ যোগ। এই শুভ যোগ মেনে পুজো করলে ভাগ্য বদলাবে মনে করা হয়।পঞ্জিকা মতে, গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ।

মূর্তি স্থাপনের শুভ সময় : গণেশ মূর্তি স্থাপন করতে চাইলে তা ৭ সেপ্টেম্বর করে ফেলুন। তবে মনে রাখবেন এদিন উপবাস রাখতে হবে। এদিন সর্বার্থ সিদ্ধি যোগ পড়বে সকাল ৬টা ২ মিনিটে এবং থাকবে বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই গণেশ মূর্তি স্থাপন করতে পারেন। কেননা এই সময়টা অত্যন্ত শুভ সময় বলে গণ্য করা হয়। শুভ সময়ে গণেশ মূর্তি স্থাপন করলে এর ফল খুব শুভ হয়।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩