দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণেশ চতুর্থীতে বানিয়ে নিন সিদ্ধিদাতার প্রিয় এই মিষ্টান্ন

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর শনিবার হল গণেশ চতুর্থী। সিদ্ধিদাতার আশির্বাদ পেতে এইদিন নিষ্ঠাভরে পুজো করে থাকে ভক্তরা। ভক্তের প্রতি তুষ্ট হলে জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর করেন বিঘ্নহর্তা।এইদিন নিজের হাতে ভোগ রেঁধে বিনায়ককে নিবেদন করলে খুশি হন তিনি। তবে তাঁর প্রিয় খাবারের মধ্যে রয়েছে মোদক। পুরানে অবশ্য মোদক নিয়ে একটি কাহিনী আছে। গণেশের দাঁত ভেঙে গেলে মোদক খেয়েই সুস্থ হয়েছিলেন।কেননা মোদক ছিল নরম ও তুলতুলে। জেনে নিন ঘরে বসে কীভাবে বানাবেন সিদ্ধিদাতার প্রিয় এই মিষ্টান্ন।

উপকরণ : ২ কাপ চালের গুঁড়ো, ৩ কাপ কোড়ানো নারকেল,গুড়, কাজু, কিসমিশ, কেশর, ছোট এলাচ, লবন ও ঘি

প্রণালী : সবার প্রথমে কাজু, কিসমিশগুলোকে ঘিয়ে ভেজে নিন। এবার একটি পাত্রে ঘি নিয়ে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন লো ফ্লেমে। এবার অন্য একটি পাত্রে এক কাপ জল ফুটিয়ে নিন। জল ফুটে গেলে ওর মধ্যে গুড় ঢেলে মিশিয়ে নিন। দেখবেন যেন মিশ্রণটি গাঢ় হয়। এবার মাঝারি আঁচে বসিয়ে দিন। এই মিশ্রণটি অল্প একটু ঘন হয়ে এলে তাতে নারকেল কোড়াগুলো দিয়ে দিন।তাতে এলাচ গুঁড়ো দিয়ে দিন এবার একটু মিশ্রণটি লো ফ্লেমে বসিয়ে দিন। থকথকে হয়ে গেলে নামিয়ে নিন।

এবার অন্য একটি পাত্রে লবন ও ঘিয়ের সাহায্যে চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে মেখে নিন। বলের আকারে চালের গুঁড়ো গুলো একটা একটা করে পাকিয়ে নিন। মাঝে গর্ত তৈরি করুন। ওই গর্তের মধ্যে নারকেলের পুরটি ঢুকিয়ে মুখ আটকে দিন।

এবার বড় পাত্রে জল বসান। তার ওপর ফুটো ফুটো কোনও পাত্রে চালের গুঁড়ো দিয়ে তৈরি বলগুলি রাখুন। ভাপের মাধ্যমে ভাল করে বলগুলি সেদ্ধ করে নিন। ওই চালের গুঁড়ো দিয়ে তৈরি বল সেদ্ধ হয়ে গেলেই মোদক তৈরি। এবার উপর থেকে কেশর ও ঘি ছড়িয়ে দিতে পারেন। এবার সিদ্ধিদাতাকে নিবেদন করুন এই মিষ্টান্ন।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ