গরমে বাইরে বেরোলে নাজেহাল হয়ে উঠছেন? ব্যাগে অবশ্যই রাখুন এই জিনিসগুলি

প্রখর গরমে বাইরে বেরানোর আগে বেশ কিছু জিনিস ব্যাগে রাখা অত্যন্ত জরুরি। জেনে নিন এইসময় সুস্থভাবে থাকতে আপনার ব্যাগে কী কী অবশ্যই রাখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্চ মাস পড়ার সঙ্গে সঙ্গেই সকাল থেকে মাঝ আকাশে সূর্যের দাপট নাজেহাল করে তুলছে।এই অবস্থায় প্রতিদিন সকালে অফিস যাওয়ার থেকে বড় ঝক্কি আর কিছুই যেন নেই। বিশেষত যারা পবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন তাঁদের জন্য গরমে বাইরে ট্রাভেল করাটাই একটা বড় চ্যালেঞ্জ। প্রখর গরমে তাই বাইরে বেরানোর আগে বেশ কিছু জিনিস ব্যাগে রাখা অত্যন্ত জরুরি। জেনে নিন এইসময় সুস্থভাবে থাকতে আপনার ব্যাগে কী কী অবশ্যই রাখবেন।

সারাদিন অফিসে কাটানো আর তার জন্য নিজেকে প্রেজেন্টেবল রাখতে সামান্য হলেও মেকআপের প্রয়োজন। কিন্তু ঘেমে গিয়ে কাজল বা মুখের মেকআপ নষ্ট হওয়ার সম্ভবনা থাকে ফলে মুখ অপরিস্কার তো লাগেই। একই সঙ্গে গরমে মুখে চোখে ক্লান্তির ছাপও থাকে স্পষ্ট তাই অবশ্যই ব্যাগে ওয়েট ও ড্রাই টিস্যু অবশ্যই রাখুন।

ব্যাগে অবশ্যই জলের একটি ছোট বোতল রাখবেন। রাস্তাঘাটে যাতায়াতের সময় তেষ্টা পেলে প্রয়োজন হবে। শরীরে যাতে জলের ঘাটতি না হয় তাই অবশ্যই সঙ্গে জলের একটি বোতল রাখুন। 

ব্যাগে অবশ্যই ছাতা ও রোদ চশমা রাখবেন যাতে তীব্র দাবদাহ থেকে নিজেকে খানিক আড়াল করা যায়। যদিও আমাদের মুখ এখন সিংহভাগ মাস্কেই ঢাকা থাকে তাও সানবার্ন হওয়া থেকে বাঁচতে চাইলে স্কার্ফ ব্যাবহার করুন বা ব্যগে রাখুন।

সারাদিন রোদের তাপ লেগে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের মত সমস্যা হতে পারে। গরমে খাবার হজমের মত সমস্যাও দেখা যায় তাই এইসময় এইসব সমস্যা থেকে দূরে থাকতে ব্যাগে কিছু ওষুধ অবশ্যই রাখুন। অবশ্যই ব্যাগে সানস্ক্রিন লোশন রাখবেন। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ