আজ ‘গুড ফ্রাইডে’, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে কেন এই নাম দেওয়া হয়েছে?

জানা যায়, এই দিনে প্রায় ২,০০০ লোকের সামনে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাই, এই দিনে খ্রিস্টান ধর্মের মানুষরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টানদের জন্য এটি একটি পবিত্র ও শোকাবহ দিন। জানা যায়, এই দিনে প্রায় ২,০০০ লোকের সামনে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাই, এই দিনে খ্রিস্টান ধর্মের মানুষরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করেন। অনেকে উপবাস করেন বা নীরবতা পালন করেন। এই শোক প্রকাশের প্রত্যেকেরই নিজস্ব উপায় রয়েছে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, যিশুকে ক্রুশবিদ্ধ করার দিনটিকে কেন গুড ফ্রাইডে বলা হয়? বিস্তারিত জানুন।

যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে ‘গুড ফ্রাইডে’ বলার কিছু কারণ রয়েছে। খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেল এর প্রথম শ্লোক অনুযায়ী, যিশুর মৃত্যুদিন জন্মদিনের চেয়ে বেশি পবিত্র। তাই, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে ‘গুড ফ্রাইডে’ বলা হয়। আবার কিছু বিশেষজ্ঞ যুক্তি দিয়ে বলেছেন, ল্যাটিন ভাষায় ‘Good’ শব্দটির অর্থ “Holy” বা “পবিত্র”। গ্রিক সাহিত্য এবং রোমান ভাষাতেও একে “Holy Friday” বা “পবিত্র শুক্রবার” বলা হয়। যিশুকে শুক্রবারেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যে কারণে একে গুড ফ্রাইডে বলা হয়। এটি হোলি ডে, ব্ল্যাক ফ্রাইডে এবং গ্রেট ফ্রাইডে-র মতো নামেও পরিচিত। এবার জেনে নেওয়া যাক, কেন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল?

কথিত আছে, প্রায় ২০০০ বছর আগে যিশু খ্রিস্ট জেরুজালেমের গালীল অঞ্চলের লোকদের অহিংসা, ঐক্য, মানবতা এবং করুণা সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। তাঁর শিক্ষা ও উপদেশের দ্বারা প্রভাবিত হয়ে লোকেরা তাঁকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র ভাবতে শুরু করেন। এতে কুসংস্কার প্রচারকারী ধর্মীয় নেতাদের কাজে ব্যাঘাত ঘটে। তারা যিশু খ্রিস্টের প্রতি বিরক্ত হয়ে ওঠেন। তখন একদিকে যেমন যিশু খ্রিস্টের জনপ্রিয়তা বাড়ছিল, অন্যদিকে কুসংস্কার প্রচারকারী ধর্মীয় নেতাদের যিশুকে নিয়ে ঈর্ষা চরমে উঠেছিল। তখন এই ধর্মীয় নেতারা একটি ষড়যন্ত্র করে রোমের শাসক পিলাতের কাছে যিশু খ্রিস্টের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা পিলাতকে বলেন যে, যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করছেন এবং তাঁর কথা মানুষকে বিভ্রান্ত করছে। ফলস্বরূপ, যিশুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং হাজার হাজার মানুষের সামনে তাঁকে ক্রুশবিদ্ধ করার আদেশ জারি করা হয়। তাঁকে কাঁটার মুকুট পরানো হয় এবং চাবুক মারতে মারতে ক্রুশের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর হাতে পেরেক বিদ্ধ করে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান