শীতকালে ছাদ বাগানেই ফলান নিজের পছন্দের সবজি, কীভাবে করবেন চাষ? রইল উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই রকমারি সবজি। অনেকেই দোকান থেকে কেনার পাশাপাশি ছাদ বাগান ভালোবাসেন। একটু জায়গা থাকলে অনেকে আবার ফ্ল্যাট বাড়ির বারান্দাতে করেন সবজি চাষ। এমনকি বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে সেখানেও টুকটাক সবজি চাষ করে থাকেন অনেকে। যাদের এই শখ রয়েছে তারা শীতে বাড়ির বাগানে অনায়াসে ফলাতে পারেন পেঁয়াজ কলি, পালং শাক, ধনেপাতা, মেথি শাক, গাজর ইত্যাদি। কীভাবে করবেন চাষ। রইল পদ্ধতি।

মাটি তৈরি: যেকোনো সবজি চাষের আগে মাটি তৈরি করা জরুরি। আগেই একটি ঝুরঝুরে এবং হালকা জল ধারণ ক্ষমতাসম্পন্ন মাটি তৈরি নিন। পাশাপাশি টবে মাটি ভরার আগে মাটি ভালোভাবে চেলে জীবাণুমুক্ত করে নিন। তার পরে বপন করুন বীজ।

মেথি

সমস্ত গৃহস্থের রান্নাঘরে সারা বছর যে মসলা হিসেবে থাকে। সেই মেথি বাড়িতে চাষ করুন। শীতে শাক খাওয়ার পাশাপাশি ধনের ফলন হবে। মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন জল ছেঁকে ফেলে দিয়ে মাটিতে অঙ্কুরিত মেথি দানা ছড়িয়ে দিন। তবে সরাসরি রোদ পায় এমন জায়গায় রাখবেন। তাহলে শাক ভালো থাকবে পুষ্টি পাবে ও বেড়ে উঠবে।

গাজর

শীতে স্যালাড হিসেবে থাকে গাজর। সেই সঙ্গে হয় গাজরের হালুয়া। গাজর বাজার থেকে কেনার বদলে চাষও করতে পারেন আপনার বাড়ির ছাদবাগানে। বীজ সংগ্রহ করে তা মাটিতে বপন করে অল্প করে জল দিন। বাড়িতে বীজ তৈরি করলে বোনার আগে চব্বিশ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে তারপর অতিরিক্ত জল মুছে মাটিতে ছড়িয়ে দিন।

ধনে পাতা

টবের মাটিতে ভেজানো বীজগুলো সরাসরি ছিটিয়ে দিন। আধা থেকে এক ইঞ্চি গভীরতায় বীজ বপন করুন এতে বীজ সহজে অঙ্কুরিত হবে। হালকাভাবে জল দিন যাতে বীজ জলে ডুবে না যায়। পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো আসে। এক সপ্তাহের মধ্যে ধনে পাতা খাওয়ার মত হয়ে যাবে ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান