জব্দ হবে মধুমেহ-সহ দুই রোগ, সঙ্গে থাকুক শুধু পেয়ারা  

Share:

নিজস্ব প্রতিনিধি: ওজন কমাতে অনেকেই নানা রকরকম পন্থা অবলম্বন করেন। তার মধ্যে কেউ কেউ তো আবার ওষুধপত্র খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন। কেউ আবার নানাবিধ সাপ্লিমেন্ট খান। আখেরে এভাবে শরীরের ক্ষতিই হয়। কারণ যে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এখন আবার ঘরে ঘরে ডায়াবেটিস। ডাক্তাররা বলেন ডায়াবেটিস কমাতে গেলে ওজন কমাতে হবে, হাঁটতে হবে। তাই ডায়াবিটিস এবং অত্যধিক ওজন কমানোর ক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ সঠিক ডায়েট এবং শরীরচর্চা।

‘এশিয়ান অস্ট্রেলিয়ান জার্নাল অফ অ্যানিম্যাল সায়েন্স’-এ প্রকাশিত গবেষণা জানাচ্ছে, অতিরিক্ত ওজন এবং ডায়াবিটিসের সমস্যা যদি একসঙ্গে থাকে তাহলে প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনতে হবে। খাওয়াদাওয়ার দিকে বাড়তি নজর দিতে হবে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কী খাবেন। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, এক ফলেই কাবু হবে দুই রোগ। সেটি হল পেয়ারা।

পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া রয়েছে ভিটামিন সি, এ এবং ওমেগা থ্রি, পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার। তাই রোজের ডায়েটে যদি পেয়ারা থাকে তা হলে ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে। সব সময় তো কামড়ে কামড়ে পেয়ারা খাওয়া যায় না। তাই পেয়ারা দিয়ে বানিয়ে নিতে পারেন একটি জুস।

প্রথমে পেয়ারা কুচিয়ে কেটে নিন। মিক্সিতে পেয়ারার টুকরো, এক টুকরো আদা, পুদিনা পাতা এবং পরিমাণমতো জল দিয়ে ঘুরিয়ে নিন। তারপর ভাল করে মিশ্রণ ছাঁকুন। যে রসটা পাবেন সেটা খান মন প্রাণ ভরে। এতে যেমন কমবে ওজন, তেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমবে।

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি