প্রেম দিবসে প্রিয় মানুষকে চমক দিতে ডাইনিং থেকে বেডরুম সাজান এইভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে ভালোবাসার দিন। গোটা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি এই দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হবে। এই দিন ঘিরে প্রেমিক-প্রেমিকাদের নানা পরিকল্পনা থাকে। ভালোবাসার মানুষকে বিশেষ উপহার দেন। সেই সঙ্গেই কেউ কেউ নিজে হাতে প্রেমিক বা প্রেমিকার পছন্দের খাবার রেঁধে খাওয়ান। অনেকে আবার পছন্দের মানুষের জন্য ঘর সাজান নিজের মতো করে। কাছের মানুষকে খুশি করতে বাড়ি সাজাবেন কীভাবে রইল সেই উপায়। 

লিভিং রুম সাজাবেন কি করে

  লিভিং রুম যদি দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিকে হয় তাহলে হালকা শীতে  দুজনে মিলে মিঠে রোদে গা ভাসিয়ে চা কিংবা কফিতে চুমুক দিয়ে হারিয়ে যেতে পারেন ভালোবাসার দুনিয়ায়। তাই সেক্ষেত্রে আরামদায়ক বসার ফার্নিচার হিসেবে লবি চেয়ার বেছে নিতে পারেন।   সিনেমা দেখতে ডাবল সিটার সোফা রাখতে পারেন। সেন্টার টেবিলে এক গুচ্ছ গোলাপ সাজিয়ে রাখুন। 

ডাইনিং রুম সাজান 

 অনেকেই বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করেন। তাই ডাইনিং রুমের মাঝ বরাবর ডাইনিং টেবিল রাখুন এতে জায়গাটি সুন্দর লাগবে। ক্যান্ডেল আলো গোটা ডাইনিং জুড়ে মায়াবি হয়ে ছড়িয়ে পড়বে। সেই সঙ্গেই  ডাইনিং রুমের দেয়ালজুড়ে নিজেদের পুরনো ছবি টাঙিয়ে রাখতে পারেন। 

বেডরুমে থাকুক ভালোবাসার ছোঁয়া

বেডরুমে বিছানাকে এদিন যত্ন করে সাজাতে পারেন। বিছানা মুড়ে দিতে পারেন সাদা কিংবা ক্রিম কালারের চাদরে।  ফুলের পাপড়ি হালকাভাবে ছড়িয়ে দিতে পারেন। খাটের পাশে থাকা বেড সাইড টেবিলে রাখুন ছোট্ট চিরকুট। সেখানে লিখুন ভালোবাসার কথা।  তাছাড়া ঘরে সতেজতার ছোঁয়া আনতে বেড সাইড টেবিলে একগুচ্ছ তাজা ফুল রাখতে পারেন। এতে ঘরে সুগন্ধ ছড়াবে। মন ভালো হবে। 

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর