এই মুহূর্তে

নিমেষে দূর হবে জলের কড়া ছোপ, ঘরোয়া টোটকায় বাথরুমকে করে তুলুন ঝকঝকে

নিজস্ব প্রতিনিধি: বাড়ির বাথরুম সর্বদা পরিষ্কার করা হয়ে ওঠে না। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে বাথরুমের দেওয়াল থেকে শুরু করে কল এবং কমোডে দেখা দেয় জলের ছোপ। যা দেখতে অত্যন্ত খারাপ দেখায়। জলে থাকা আয়রন-সহ অন্যান্য খনিজ উপাদানের কারণে এই দাগ তৈরি হয়। যা দেখতে একেবারেই শোভনীয় নয়। হঠাত করে বাড়িতে কোনও অতিথি এলে বাথরুমের অবস্থা লজ্জায় ফেলতে। অনেকেই বাজার চলতি অ্যাসিড বা অন্য কোনও ক্লিনার ব্যবহার করেন। কিন্তু এতে পাথরের ক্ষতি হতে পারে। অল্প সময়ের মধ্যে ঘরোয়া টোটকায় কীভাবে এই দাগ দূর করা যায় রইল সেই টিপস।

কী কী দরকার

ভিনিগার

বেকিং সোডা

একটি বড় আকারের ব্রাশ

পদ্ধতি

প্রথমে বেসিন বা কমোডের মধ্যে দু’কাপ সাদা ভিনিগার ঢেলে  দিন। তাতে দিন এক দু’ চামচ বেকিং সোডা । ১০ মিনিট পর   বড় ব্রাশ দিয়ে ভাল করে কমোড বা বেসিনটি ঘষলেই কড়া দাগ হালকা হয়ে যাবে। শেষে  কমোড দু’বার ফ্লাশ করে  করে দিন ও বেসিনের ক্ষেত্রে জল দিয়ে  ধুয়ে নিলেই দাগ দূর হবে। দেওয়ালের গায়ের দাগ দূর করতে একটি পাত্রে ভিনিগারে দু’ চামচ বেকিং সোডা মিশিয়ে ছড়িয়ে দেন। তারপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।  তাছাড়াও হাইড্রোজেন পারক্সাইড এবং পাতিলেবুর রস  দাগ পরিষ্কারে সাহাজ্য করে।   এ ক্ষেত্রে হাতে দস্তানা পরে পরিষ্কার করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৫ গাছ, কেন জেনে নিন…

বাংলায় নিপা ভাইরাসের থাবা, উৎপত্তি কোথায়, কীভাবে ছড়ায়? উপসর্গ জেনে এখনই সতর্ক হন

মকর সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই সমস্ত জিনিস, নেমে আসবে চরম বিপর্যয়

সংসারে সুখ-শান্তির অভাব? রান্নাঘরের এই দুটি জিনিসের অবস্থান বদলে হবে ম্যাজিক

মকর সংক্রান্তিতে একসঙ্গে অনেক পিঠে খেলে অম্বলের ভয়! সুস্থ থাকতে যা করবেন…

১৪ না ১৫ জানুয়ারি, কবে পালিত হবে মকর সংক্রান্তি উৎসব? জ্যোতিষীরা কী বলছেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ