একসঙ্গে ‘ন্যাড়াপোড়া’ দেখবেন না শাশুড়ি-বউমা, হোলির দিন এই ভুলগুলিতে বিপদ অনিবার্য

এ বছর নববিবাহিত মহিলা বা পুত্রবধূ এবং শাশুড়ি ভুলেও একসঙ্গে হোলিকা দহন দেখবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ মার্চ হোলি-দোল অনুষ্ঠান। গোটা দেশজুড়ে পালিত হবে রঙের উৎসব। তবে এ বছর হোলিতে কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। লাগছে ভদ্রাযোগ, গজকেশরী যোগ, এছাড়াও ১০০ বছর পরে কয়েকটি গ্রহের মিলন ঘটছে। তাছাড়া সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ একই দিনে পড়ছে। সুতরাং রঙের উৎসব এবার শুভযোগ রয়েছে আবার একাধিক অশুভ যোগও রয়েছে। যাই হোক, এ বছর হোলিকা দহনে বিবাহিত মহিলাদের ভুলেও কয়েকটি কাজ করা উচিত নয়। অন্যথায় সমস্যায় পড়বেন। এ বছর হোলিকা দহন লাগছে ১৩ মার্চ। আর ১৪ মার্চ হোলি, একই দিনে চন্দ্রগ্রহণ লাগছে। প্রায় ৬ ঘন্টা স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হোলিকা দহনের রাতে এই ভুলগুলি এড়িয়ে চলুন। তার পরিণতি ভয়ানক হবে।

১। এমন বিশ্বাস রয়েছে যে, এ বছর নববিবাহিত মহিলা বা পুত্রবধূ এবং শাশুড়ি ভুলেও একসঙ্গে হোলিকা দহন দেখবেন না। এতে পারিবারিক ঝামেলা বাড়বে।

২। হোলিকা দহনের রাতে বা হোলির দিনে চত্বর এবং মোড় দিয়ে যাবেন না। আসলে ফাল্গুনী পূর্ণিমার দিন নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেড়ে যায় এবং এই সময়ে বিভিন্ন স্থানে কালা জাদুও অনুশীলন করা হয়।

৩। হোলির পরে, চপ্পল বা জুতো অবশ্যই ধুয়ে ফেলতে হবে। কারণ এই চপ্পল পরে যদি চৌরাস্তা পারাপার হন, তাহলে আপনার চপ্পলের সঙ্গে খারাপ প্রভাব আপনার বাড়িতে প্রবেশ করবে।

৪। হোলির দিন অবশ্যই কোনও অর্থ লেনদেন করতে যাবেন না। রঙের উৎসবে আর্থিক লেনদেনের কারণে মা লক্ষী রুষ্ট হতে পারে।

৫। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কেবল রঙ দিয়ে হোলি খেলবেন। সন্ধ্যায় এই উৎসব উদযাপন করা একেবারেই যাবে না।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর