সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য সস্তার জায়গা! হার মানাবে মলদ্বীপকেও

Share:

নিজস্ব প্রতিনিধি : সমুদ্রের নীল শান্ত পরিবেশ উপভোগ করতে কে না চায়! তবে পকেটের দিকে নজর ঘোরালেই সব আশা শেষ। তখন আক্ষেপ ছাড়া আর কি করার আছে। তবে আপনার কী ইচ্ছে আছে সঙ্গীকে নিয়ে নীল দিগন্তে হারিয়ে যাবেন ? তবে বিদেশ কেন ? দেশের মধ্যেই রইল এমন একখানা জায়গা যা অল্প খরচে যাওয়া যায়। রয়েছে ফটোশ্যুটের সুযোগ, সেখানকার প্রকৃতির সৌন্দর্য্যে মুগ্ধ হবেন আপনিও।

এমন নীল সমুদ্র আর রোম্যান্টিক অনুভূতি আন্দামান ছাড়া আর পাবেন কোথায়। নীল সমুদ্র সৈকতে ঝকঝক করছে একেবারে। তাই পকেট বাঁচিয়ে ঘুরে আসতেই পারেন আন্দামান ও নিকোবর থেকেই।

হ্যাভলক দ্বীপ :  শান্ত আন্দামান সাগরের মধ্যে অবস্থিত মনোরম একটি দ্বীপ হল হ্যাভলক দ্বীপ। প্রকৃতি প্রেমীদের এই দ্বীপ খুব পছন্দ হবে। চমৎকার সৈকত, নীল জল এবং সবুজ বনের চোখ জুড়োবে।

নীল দ্বীপ : এই দ্বীপেও শান্তিপূর্ণ পরিবেশ মুগ্ধ করেব আপানাকে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রবাল। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার আকাশ কমলা, গোলাপী এবং বেগুনি রঙে সেজে ওঠে।

এছাড়াও প্রায় ৩০০টি দ্বীপ রয়েছে আন্দামানে। তবে বর্ষায় আরও সুন্দর হয়ে ওঠে এই আন্দামান। যারা সি ফুড খেতে ভালবাসেন তাঁদের জন্য সামুদ্রিক খাবারের বিভিন্ন রেসিপি মিলবে এখানে।

কত খরচ পড়বে : দিল্লি থেকে আন্দামান গেলে ১০ থেকে ১২ হাজারের মধ্যে খরচ হতে পারে। আর কয়েক মাস আগে যদি টিকিট বুক করে রাখলে টিকিটের দাম কম হতেও পারে। তবে এখানে বাজেটের মধ্যে হোটেল মিলবে।

কীভাবে যাবেন : কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে বিমান পেয়ে যাবেন। ওখান থেকে জাহাজে করে আন্দামান যেতে হয়। এতে অবশ্য সময় লাগে।

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড