দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই তীব্র গরমে এসি এখন প্রায় প্রতিটি ঘরের ও অফিসের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাটানোর প্রবণতা ক্রমশ বাড়ছে। কর্মসূত্রে দীর্ঘ সময় অফিসে এসিতে থাকা, আবার রাতে আরামদায়ক ঘুমের জন্য সারারাত এসি চালিয়ে রাখা-সব মিলিয়ে শরীর যেন সম্পূর্ণভাবে শীতল পরিবেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের পাশাপাশি ত্বকের উপরও ধীরে ধীরে গুরুতর প্রভাব ফেলছে। ত্বকের আর্দ্রতা কমে যাওয়া, শুষ্কতা, র‍্যাশ এবং অকাল বার্ধক্যের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এসির ব্যবহার যতটা প্রয়োজন, ততটাই সতর্কতাও জরুরি।

আরও পড়ুনঃ গরমে বাড়ছে হৃদরোগের ঝুঁকি! কিশোর বয়স থেকেই শুরু হতে পারে বিপদ 

এসিতে ত্বকের উপর কী প্রভাব পড়ে?

দীর্ঘক্ষণ এসিতে থাকলে ঘরের আর্দ্রতা কমে যায় আর ত্বক দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ত্বকের প্রাকৃতিক তেলের স্তর নষ্ট হয়ে যায়।গরমেও ত্বক রুক্ষ ও প্রাণহীন দেখায়

কী কী সমস্যা দেখা দিতে পারে?

ত্বকে র‍্যাশ ও চুলকানি।অতিরিক্ত শুষ্কতা ও খোসা ওঠা।ব্রণোর সমস্যা বেড়ে যাওয়া।অল্প বয়সেই ত্বকে বার্ধক্যের ছাপ

কীভাবে রক্ষা করবেন ত্বক?

অফিসে ঢোকার ১ ঘণ্টা পর পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।মুখ, হাত-পায়ে নিয়মিত ক্রিম লাগান।রাতে হাইলুরনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড যুক্ত নাইট ক্রিম ব্যবহার করুন।মাঝে মাঝে ফেস মিস্ট ব্যবহার করে ত্বককে আর্দ্র রাখুন। দিনে অন্তত ২ লিটার জল পান করুন

বিশেষজ্ঞদের পরামর্শ

এসির তাপমাত্রা খুব কম না রাখাই ভালো।পর্যাপ্ত জলযুক্ত খাবার বেশি করে খান।দীর্ঘক্ষণ একটানা এসিতে না থাকার চেষ্টা করুন গরমে এসি স্বস্তি দিলেও সঠিক যত্ন না নিলে ত্বকের ক্ষতি হতে সময় লাগবে না।

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর