ছাতা কেনার আগে খেয়াল রাখুন কয়েকটি জিনিস, তাহলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যালেন্ডারের নিয়ম মেনে বর্ষা এসে গিয়েছে। কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারে। বর্ষাকালে বৃষ্টি এইভাবে চলতেই থাকে। সকাল থেকে রাত অবিরাম ধারায় ঝরতে থাকে। ছুটির দিনে বৃষ্টি হলে সকলেরই খুব আনন্দ। কিন্তু অফিস বা স্কুল কলেজ যেতে হলে মুখটা ভার হয়ে যায়। বর্ষায় বাড়ির বাইরে বের হতেই ইচ্ছে করেনা। ছাতা মাথায় দিয়ে ভিজে গিয়ে সারাদিন অফিস করে আবার বাড়ি ফেরা।

ছাতা। গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই জিনিসটির কদর বৃদ্ধি পায়। অন্য সময় অবহেলায় পড়ে থাকে বাড়ির এক কোনায়। ব্যাগের ভেতরে থাকলেও তাকে ছুঁয়েও দেখা হয় না। কিন্তু বর্ষাকাল বা গরমে এই বস্তুটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। গরমের রোদে তেজ, বর্ষায় বৃষ্টির জল সবকিছু থেকেই রক্ষা করে এই ছাতা। তাই ছাতা কেনার সময় বিশেষ কিছু বিষয় মনে রাখতে হয়।

রং দেখে বহু মানুষ ছাতা কিনে থাকেন। কিন্তু এটি ঠিক নয়। ছাতার রং বা ডিজাইন আসল বিষয় নয়। ছাতা কেনার সময় খেয়াল রাখতে হয় ছাতার আকৃতি। অর্থাৎ ছাতার দৈর্ঘ্য প্রস্থ কত। ছাতার দৈর্ঘ্য ১০ বা ১১ ইঞ্চি হলে ভালো। গরমে রোদ ও বর্ষায় বৃষ্টি থেকে রক্ষা পেতে গোল কাঠামো হলে ভাল।

ছাতার হাতল অত্যন্ত আরামদায়ক হতে হয়। রোদ বা বৃষ্টিতে অনেকক্ষণ ছাতা ধরে রাখলেও তাতে কোন সমস্যা দেখা না দেয় তার জন্যই হাতল আরামদায়ক হতে হয়।

দাম দেখে ছাতা কেনা উচিত নয়। দাম কম বা বেশি কখনোই ছাতার স্থায়িত্ব নির্ধারণ করে না। পলিস্টার এবং নাইলনের ছাতা খুব ভাল। এটি জল রোধ করতে সাহায্য করে।

রোদের মধ্যে কালো সাদা ব্যবহার করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। তাপ শোষণ করার ক্ষমতা কালো রঙের অনেক বেশি। কালো রঙের ছাতা বিক্রি হতেও বেশি দেখা যায়। কিন্তু যদি কালো থাকা না পাওয়া যায়, তাহলে নীল বা বাদামি রঙের ছাতা ব্যবহার করা যেতে পারে।
রোদ বা হালকা বৃষ্টিতে থ্রি ফোল্ডের ছাতা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টিতে এই ছাতা খুব বেশি কার্যকরী নয়। ফ্যামিলি ছাতা কিনতে পারলে খুব ভাল।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর