আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের জীবনযাত্রা আমাদের ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর কিছু রোগের দিকে। এখন সারাদিনে মানুষ কাজে ব্যস্ত। হাঁটা চলার সময় নেই, সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম কিছুই হয় না। তাঁর মধ্যে আড্ডা মানেই মদ্যপান। এর ভয়ঙ্কর প্রভাব পড়ে শরীরের উপর। আর এই প্রভাব সবার আগে পড়ে লিভারের উপর।  লিভার আমাদের শরীরের  হজম এবং শক্তির প্রধান কেন্দ্র। অথচ কখন যে এটি নীরবে অসুস্থ হয়ে পড়ে তা জানতেও পারি না আমরা। সৃষ্টি হয় ফ্যাটি লিভারের সমস্যার। ফ্যাটি লিভার দেখা দিলে যেটা হয় সেটা হল লিভারে অতিরিক্ত চর্বি জমা হতে শুরু করে। ধীরে ধীরে এটি মারাত্মক রূপ নিয়ে নেয়। তাই ফ্যাটি লিভারের সমস্যাকে নীরব ঘাতক বলে অভিহিত করা হয়।এর প্রাথমিক লক্ষণগুলি এতটাই সাধারণ যে আমরা সেগুলিকে ধর্তব্যের মধ্যেই অধিকাংশ সময় আনি না। অথচ এমন কিছু লক্ষণ রয়েছে যা দেখলে আপনি ঘরে বসেই বুঝতে পারবেন আপনিও এই সমস্যায় ভুগছেন কিনা। 
ক্রমাগত ক্লান্তি
যদি আপনি কোনও কঠোর পরিশ্রম না করেও সারাদিন ক্লান্ত বোধ করেন, তাহলে এটি ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। যখন লিভারের কার্যকারিতা হ্রাস পায়, তখন শরীর শক্তি উৎপাদন করতে অক্ষম হয়।

পেটের উপরের অংশে ভারী ভাব 

লিভার শরীরের ডান দিকে অবস্থিত। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সাধারণত পেটের উপরি অংশে সামান্য চাপ বা ভারী ভাব অনুভূত হতে পারে।

ওজন বৃদ্ধি বা পেটের চর্বি বেড়ে যাওয়া

যখন লিভার ফ্যাটি হয়ে যায়, তখন বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এর প্রভাব পেটের চর্বি এবং ওজনের উপর দেখা দিতে শুরু করে।

খাবার হজমে অসুবিধা এবং গ্যাস হওয়া 

হজমে সমস্যা, ঘন ঘন গ্যাস হওয়া বা বদহজমও ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে।

ত্বক বা চোখের হলুদ ভাব

যদি লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে চোখে সামান্য হলুদ ভাবও দেখা দিতে পারে। এটি কিন্তু গুরুতর লক্ষণ।

কীভাবে লিভারের যত্ন নেবেন এবং বাড়িতেই পরীক্ষা করবেন

সকালে লেবু জল এবং হালকা গরম জল পান করলে লিভারের বিষক্রিয়া দূর হয়। 

তৈলাক্ত খাবার এবং ভাজা ভুজি এড়িয়ে চলুন।

প্রতিদিন হালকা ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।

যদি ফ্যাটি লিভারের লক্ষণ ব্অবুঝতে পারেন তাহলে রক্ত পরীক্ষা করানো প্রয়োজন।

ফ্যাটি লিভার শুরুতে নীরব ঘাতক হয়ে বৃদ্ধি পেতে পারে ঠিকই, তবে সময়মতো এর লক্ষণগুলি শনাক্ত করা গেলে এটি নিয়ন্ত্রণও করা যায়। যদি আপনিও উপরে উল্লিখিত লক্ষণগুলি নিজের মধ্যে অনুভব করেন, তাহলে অবশ্যই সতর্ক থাকুন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের