ব্রেক আপের পর অবসাদ দূর করবেন কীভাবে জানুন

সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর সেই সম্পর্কের দুঃস্বপ্ন কাটাবেন কীভাবে- জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুটি মানুষের মন এক জায়গায় এলেই তৈরি হয় একটি সম্পর্ক। শুরুতে সেই সম্পর্কে থাকে নানা পরিকল্পনা। স্বাস্থ্যকর এক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা থেকেই কাছে আসেন দুটি মানুষ। কিন্তু অনেক সময়েই মতের অমিল, বোঝাপড়ার ভুল এই সমস্ত কিছুই একটি সম্পর্ককে তিক্ততার পর্যায়ে নিয়ে যায় আর তখনই সম্পর্ক শেষ হয়। কিন্তু ব্রেক আপের পর জীবনে নেমে আসা নানা সমস্যা আষ্টেপৃষ্ঠে এমনভাবে ধরে যে তা কাটিয়ে অঠা দুস্কর। জেনে নিন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর সেই সম্পর্কের দুঃস্বপ্ন কাটাবেন কীভাবে-

ব্রেক আপের পর নিজের কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। বিশেষত পরিবারের সঙ্গে নিজেকে ব্যাস্ত রাখুন। তাতে মন খুশি থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে কাটাতে আপনার সম্পর্কের একঘেয়েমি ও সেই সঙ্গীর কথা ভেবে মন খারাপ দুইই ধীরে ধীরে লাঘব হবে।

নিজেকে সময় দিন। নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। সারাদিন সকলের মধ্যে নিজেকে ব্যাস্ত রাখলেও দিনের ঠিক যেটুকু সময় আপনি নিজের সঙ্গে কাটান সেই সময়ে নিজের ভালো মন্দ নিয়ে ভাবুন। নিজের যা ভালো লাগে বা ভালোবাসেন সেইসবের মধ্যে নিজেকে ব্যাস্ত রাখুন। গান শুনুন, বই পড়ার অভ্যাস থাকলে বই পড়ুন। মন থেকে অনেক ভাবনা দূর হবে।

পরিবার ছাড়াও নিজের বন্ধুবান্ধব্দের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। যাঁদের নিজের ঘনিষ্ঠ বন্ধু মনে করেন এবং যাঁদের সঙ্গে নিজের সমস্ত কথা ভাগ করে নিতে পারেন এমন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। অনেক সময় এক্ষেত্রে বন্ধুদের পরামর্শের প্রয়োজন হয়। তাই নিজের কাছের মানুষ ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর বা ব্রেক আপের পর অবসাদে ভোগেন। নিজেকে ঘরবন্দি করে ফেলেন। এমন কিছু করবেন না। বাড়ির বাইরে এসে বাকি আর পাঁচটা মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন।এর সঙ্গে আরও একটি বিষয় নিজেকে এই সময় সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখুন। কারণ, গবেষণা বলছে এই সময় বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে তা আপনার উপর প্রভাব ফেলতে পারে। 

এইসময় অনেকেই দুঃখে মদ্যপান ও নানা নেশায় আসক্ত হয়ে পড়েন। এর ফলে নানারকম শারীরিক সমস্যা দেখা যায় তাই সম্পর্ক শেষ হয়ে গেলে নিজেকে নানারকম নেশায় আসক্ত না করে নিজেকে মোটিভেত করার চেষ্টা করুন। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন। তাতে আপনি সুস্থ জীবন ফিরে পাবেন।

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

বর্ষায় বেহাল দশা হাওড়া-আমতা জাতীয় সড়কের, স্থায়ী সমাধানের দাবিতে সরব সাধারণ মানুষ

‘কান টানলেই মাথা আসবে’,টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর