অফিসের সহকর্মী বদমায়েশ? শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর ৫টি কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস মানেই শুধু কাজের জায়গা নয়, এটি এমন একটি পরিবেশ যেখানে প্রতিদিন সহকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয়। তাই কর্মস্থল ভাল রাখতে শুধু নিয়মকানুন বা সুন্দর সাজসজ্জা যথেষ্ট নয়, দরকার ইতিবাচক মনোভাবের মানুষও। কিন্তু বাস্তবে সব সহকর্মী একরকম হন না। অনেক সময় এমন কিছু মানুষ থাকেন, যাদের আচরণ, মন্তব্য বা নেতিবাচক মনোভাব অফিসের পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। ইংরেজিতে এদের বলা হয় “টক্সিক কলিগ”। এরা সরাসরি না হলেও নানা আচরণে কর্মস্থলে চাপ ও অশান্তির পরিবেশ তৈরি করতে পারেন।

আপনার কর্মস্থলেও যদি এমন কোনও টক্সিক সহকর্মী থাকেন, তাহলে নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখা জরুরি। কীভাবে এমন পরিস্থিতি সামলাবেন, জেনে নিন কয়েকটি কার্যকর উপায়।

আরও পড়ুন: কোন বয়সে কীভাবে সঞ্চয়? সংসারের খরচ কমাতে জানুন সহজ অর্থনীতি

সীমা তৈরি করুন
টক্সিক সহকর্মীর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা না রাখাই ভালো। প্রয়োজনে ভদ্রভাবে কিন্তু স্পষ্টভাবে “না” বলতে শিখুন।আপনার ব্যক্তিগত জীবন বা অনুভূতির জায়গায় তাদের প্রবেশ করতে দেবেন না। সবসময় কথাবার্তায় পেশাদারিত্ব বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন।

তাদের ড্রামায় নিজেকে জড়াবেন না
এ ধরনের মানুষ সাধারণত অন্যের প্রতিক্রিয়া পেতে পছন্দ করেন। আপনি যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন, তারা ততই বিষয়টি বাড়িয়ে তুলতে পারে। তাই অযথা বিতর্ক, গসিপ বা তর্কে না জড়িয়ে শান্ত ও সংযত থাকুন। আপনার শান্ত আচরণই তাদের নেতিবাচক উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে পারে।

সবকিছু নথিভুক্ত রাখুন
যদি কোনো সহকর্মীর আচরণ আপনার কাজের ক্ষতি করতে শুরু করে, তাহলে সেই সম্পর্কিত ইমেল, বার্তা বা ঘটনাগুলো লিখিতভাবে সংরক্ষণ করুন। ভবিষ্যতে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হলে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসবে।

সমর্থন খুঁজুন
এ ধরনের পরিস্থিতিতে একা লড়াই করার প্রয়োজন নেই। বিশ্বস্ত বন্ধু, সহকর্মী বা পরামর্শদাতার সঙ্গে কথা বলুন। মানসিক সমর্থন আপনাকে চাপ কমাতে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, টক্সিক পরিবেশে একা হয়ে পড়া পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

প্রয়োজনে কর্তৃপক্ষকে জানান
যদি কোনো সহকর্মীর আচরণ অফিসের নীতিমালা ভঙ্গ করে বা পেশাগত সীমা অতিক্রম করে যায়, তাহলে বিষয়টি যথাযথ তথ্যসহ HR বিভাগ বা সিনিয়র কর্তৃপক্ষকে জানান। দ্রুত পদক্ষেপ নিলে সমস্যার সমাধানও তাড়াতাড়ি সম্ভব হবে এবং কর্মস্থলের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠবে।

অফিসে টক্সিক সহকর্মী থাকা মানেই কাজের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া নয়। সচেতন থাকা, নিজের সীমা ঠিক রাখা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্যার সমাধান।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ