কর্মস্থলে কীভাবে নিজেকে শান্ত রাখবেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে অনিশ্চয়তা প্রভাব ফেলছে আপনার কর্মজীবনের উপরও। কাজের চাপের পাশাপাশি একটা হালকা আতঙ্ক চাকরি হারানোর। সঙ্গে সহকর্মীদের পেছনে লাগা, কাজের করে গিয়েও যথার্থ স্বীকৃতি না পাওয়া, কর্মক্ষেত্রে নানারকম রাজনীতি, বসের কটূক্তি, অকারণে সমালোচনা, সবটাই আপনার কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলে, তখন নিজেও ভাবতে বসেন যে, সত্যিই কি আমার কর্ম ক্ষমতা হারাচ্ছে। এছাড়া আর্থিক সংকট তো আছে। আয় না বাড়লে, প্রতিদিনের বাজারদরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চোটে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। তবে এই পরিস্থিতিতে কখনই মেজাজ হারাবেন না। সব জায়গায় মাথা ঠান্ডা রেখে চলুন সেটাই বুদ্ধিমানের কাজ হবে। জেনে নিন, কর্মস্থলে নিজেকে শান্ত রাখার কিছু নিনজা টেকনিক।

১। সহকর্মীদের সঙ্গে মতের অমিল ঘটলে, কথায় কথায় নিজের অসন্তোষ প্রকাশ করবেন না। কারুর আচরণ বা মন্তব্য অপছন্দ হলে অবশ্যই প্রতিবাদ করুন। তবে, মাথা ঠান্ডা রেখে। মনে রাখবেন মাথা ঠান্ডা রেখেও যোগ্য জবাব দেওয়া সম্ভব। আর সবসময় মাথায় রাখবেন তিনি যে, কর্মক্ষেত্রে কাজই আপনার দক্ষতার পরিচয়। তাই নিঃশব্দে নিজের দায়িত্বটুকু পালন করে যান।

২। সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে গিয়ে অনেকেই তখন ব্যক্তিগত কথা শেয়ার করতে থাকেন, সেটা ভুলেও করবেন না। আর কারও মন্তব্য ব্যক্তিগতভাবে নেবে না। একইভাবে বাড়ির কোনও সমস্যা বা চিন্তা কর্মক্ষেত্রে আপনার আচরণে প্রকাশ করবেন না।

৩। কারণে-অকারণে বস বা সিনিয়র সহকর্মীদের রোষের মুখে পড়লে ঝগড়া বা পালটা জবাব দেওয়ার চেষ্টা করবেন না। তাঁকে আপনার মনোভাব বুঝিয়ে বলুন। ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে উত্তর দিন।

৪। নিজের কোনও ভুল থাকলে তা স্বীকার করে নিন। ‘ইগো’শব্দটাকে যতটা সম্ভব দূরে রাখুন। অনেকক্ষেত্রেই ভুল স্বীকার করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। একবার কোনও কথা বলে ফেললে, তা ফিরিয়ে নেওয়া অসম্ভব। তাই কোনও মন্তব্য করার আগে অন্তত কয়েকবার ভেবে নিন।

৫। কাজের যথার্থ স্বীকৃতি না পেলে, মনে অসন্তোষ দানা বাঁধবেই। সেই অবস্থায় চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে আপনার মতামত রাখতে। একান্তই যোগ্য সম্মান না পেলে বা মানিয়ে নিন, নয়তো সেখান থেকে বেরিয়ে আসুন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে