পুজোয় খাওয়া দাওয়ার পরেও কীভাবে ঠোঁটে রাখবেন লিপস্টিক, জেনে নিন সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েকটা দিন পুজো। প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি যেমন চলছে জোর কদমে তেমনই পুজোর সাজ নিয়েও ব্যস্ত বাঙালি। পুজো মানেই যেমন ঘোরা, খাওয়া দাওয়া তেমনি সাজ অপরিহার্য। এই সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল লিপস্টিক। তবে উৎসবের দিনে সারা রাত ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া ঘামে অনেকেই লিপস্টিক মুছে যাওয়ার চিন্তা থাকে। তবে এত ভাবার কিছু নেই কয়েকটা সহজ টিপস মেনে চললে আপনার ঠোঁটের লিপস্টিক থাকবে একেবারে ঠিক। জেনে নিন কি কি উপায়ে লিপস্টিক থাকবে অক্ষত।

১. আসছে শীত তাই ঠোঁট শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুষ্ক ঠোঁটে লিপস্টিক বেশিক্ষন থাকে না তাই প্রথমে হালকা লিপ স্ক্রাব করে নিন। তারপর লাগান লিপ বাম। তার কিছুক্ষণ পর অতিরিক্ত আর্দ্রতাকে মুছে নিন টিস্যুর সাহায্যে। প্রথমে এই কাজ করলে তৈরি হবে লিপস্টিকের জন্য মসৃণ বেস।

২. ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ব্যবহার করুন লিপ প্রাইমার বা পাতলা একটি লেয়ার কনসিলার। এতে সুন্দরভাবে লিপস্টিক বসবে। লিপ লাইনার ব্যবহার করুন ঠোঁটের আউটলাইন টানতে। এতে লিপস্টিক আরও দীর্ঘস্থায়ী হবে।

৩. লিপ লাইনার দেওয়ার পর প্রথমে একটি কোট লিপস্টিক লাগিয়ে তার ওপর টিস্যু দিয়ে হালকা চাপ দিয়ে দ্বিতীয় কোট লাগান। এই লেয়ারিং লিপস্টিককে দীর্ঘক্ষণ স্থায়ী রাখে।দ্বিতীয় কোট লাগানোর পর লিপস্টিকের ওপর হালকা টিস্যু চেপে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার ছিটান। এতে লিপস্টিক সেট হবে এবং খাবার খেলেও সহজে মুছে যাবে না।

৪. বাইরে বেরিয়ে তেলতেলে খাবার এড়িয়ে চলুন। কোনও পানীয় খেলে ব্যবহার করুন স্ট্র। লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকে প্রোডাক্টের গুণগত মানের সঙ্গেই ব্যবহারকারীর টেকনিকের ওপর। তাই এই পুজোয় এই পদ্ধতি মেনে চলুন আর লিপস্টিক রাখুন দীর্ঘস্থায়ী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের