লক্ষ্মীপুজোয় সারাদিন উপোস করেও কীভাবে শরীরকে সুস্থ রাখবেন, কারা সতর্ক থাকবেন? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কোজাগরী লক্ষ্মীপুজোয় বাড়ির বড়রা অনেকেই উপোস করেন। পুজো শেষ না হওয়া পর্যন্ত দাঁতে কুটোটিও কাটেন না। দেবীর আরাধোনার জন্য সারাদিন উপোস করবেন তাহলে মাথায় রাখুন বেশ কিছু বিষয়। নাহলে সারাদিন না খেয়ে শরীর ভেঙে পড়তে পারে। যদি আবার ডায়াবেটিসের রোগী হন তাহলে তো আরই সতর্ক থাকা দরকার। উপোস করেও কারা কীভাবে সতর্ক থাকবেন জেনে নিন।

কারা সতর্ক থাকবেন…

১. সবার আগে সাবধান হতে হবে ডায়াবেটিস ও প্রেশার থাকলে। যদি পারেন তাহলে উপোস এড়িয়ে চলাই ভালো। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মেনে করুণ উপোস। অনেক ডায়াবেটিস রোগী স্বভাব বশত উপোস করার দিনেও ওষুধ খেয়ে নেন আর পরে খাবার খান না। এতে দেখা দিতে পারে সমস্যা তাই উপোস করার আগে চিকিৎসকদের পরামর্শ নিন।

২. উপোস করতে হলে প্রেশার নিয়েও সাবধান হাই প্রেশারের রোগীদেরও সাবধান থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু না করাই ভালো। নিয়ম মেনেই ওষুধ খেতে হবে।

৩. উপোস করার পরই অনেকে গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন। তাই সকালে খালি পেতে একটা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ খেতে পারেন।

৪. না খেয়ে থাকলে অনেকেরই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে সমস্যা হলে মাইগ্রেনের ব্যথা কমানোর নির্দিষ্ট ওষুধ খেতে হবে। প্রয়োজনে প্যারাসিটামলও খেতে হবে।

যা যা নিয়ম মেনে চলবেন…

১) উপোস করার সময়ে বা উপোস ভাঙার সময়ে একেবারেই মিষ্টি খাবেন না। মিষ্টি খেলে বদহজম হতে পারে।

২) উপবাসে থাকা পর্যন্ত পর্যাপ্ত পরিমান জল খেতে হবে যাতে শরীর সব সময়ে হাইড্রেটেড থাকে।

৩) উপোসের আগের দিন হালকা খাবার খান। তেল-মশলাদার খাবারের থেকে দূরে থাকুন

৪) অনেকে উপবাসে থাকাকালীন ফল খান। খালি পেটে ফল এড়িয়ে চলুন।

৫) উপোসের সময় সারাদিন শারীরিক পরিশ্রম কম করুণ।

৬) উপবাস ভাঙার পরে খিচুড়ি খাবেন না। চিঁড়ে, খই, মুড়কি জাতীয় খাবার খান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের