লাড্ডুতে মজে পার্বতী পুত্র! জেনে নিন সুজির লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : বরাবরই খেতে বড্ড ভালবাসেন গণেশ। তাই তো কৈলাসে রোজ সুস্বাদু পদ রান্না হয় গণেশের জন্য। এর মধ্যে গণেশের মিষ্টান্ন হল সবচেয়ে বেশি প্রিয় খাবার। কেননা মা পার্বতী তাঁকে নানা ধরনের মিঠাই বানিয়ে খাওয়াতেন। সেই থেকে প্রিয় খাবারের তালিকায় আগে রয়েছে মিষ্টান্ন। গণেশ চতুর্থীর জন্য আগে থেকেই নানা রকমের মিষ্টান্ন থেকে শুরু করে লাড্ডু ট্রাই করেছেন। কখনো সুজি দিয়ে সুস্বাদু এই নাড়ু বানিয়েছেন ? লাড্ডু মিষ্টিতেই তুষ্ট পার্বতী পুত্র। তবে বিঘ্নহর্তার আশির্বাদ পেতে নিবেদন করুন সুজির নাড়ু। খুশি হবে সিদ্ধিদাতা। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ১ কাপ সুজি, ২ কাপ কোরানো নারকেল, ঘি, ২-৩ কাপ দুধ, চিনি ও ড্রাই ফ্রুটস

প্রণালী : কড়াইয়ে ঘি গরম করে নিন। ঘি গলে গেলে তাতে ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে তুলে নিন। এবার বাকি ঘি কড়াইয়ে দিয়ে গরম করে নিন। এবার তাতে ভেজে রাখা সুজি দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নিন। সুজি দিয়ে লো ফ্লেমে ৫-৬ মিনিট ভাজতে হবে। দেখবেন হালকা বাদামী রঙ এলে বুঝবেন ভাজা সম্পন্ন হয়েছে। এবার নারকেল কোরা দিয়ে দিন ওর মধ্যে আর ও একটু ভেজে নিয়ে চিনি দিয়ে দিন। এরপর ভাল করে নাড়াচাড়া করে নিন।সমস্তটা মিশিয়ে নিন লো ফ্লেমে।

এবার দুধ গরম করে নিন ভাল করে। যেন ঘন হয়।এরপর সুজির মিশ্রণটি ঠান্ডা হলে ঘন দুধ দিয়ে মেখে নিন। এরপর হাত দিয়ে একটু একটু করে ঘি এর সাহায্যে পাকিয়ে নাড়ুর মত গোল গোল করে নিন। ব্যস রেডি সুজির লাড্ডু। এবার নিবেদন করুন বিঘ্নহর্তাকে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর