এই উপায়ে সূর্যদেবকে প্রসন্ন করলে মিলবে সৌভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : সৌরমণ্ডলের রাজা হল সূর্যদেব। প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে থেকেও পৃথিবী এবং সৌরমণ্ডলের ওপর প্রভাব ফেলে। সূর্যকে বলা হয় পৃথিবীর প্রাণ ও শক্তির আধার। বাস্তব ক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারও অজানা না। সূর্যদেব ১২ মাসে ১২ রাশিতে অবস্থান করেন। ভিন্ন রাশিতে ভিন্ন ফল দান করেন।সূর্যদেবের অধিদেবতা অগ্নি, প্রত্যাধিদেবতা ভগবান শিব। মানব জীবনে সূর্যের(রবির)শুভ প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনই অশুভ প্রভাবে জীবন হতে পারে ছারখার। আজ রবিবার ১৬ (নভেম্বর) হল সূর্যদেবতার প্রিয় দিন। আসুন জেনে নিন কী উপায়ে করবেন সূর্যদেবকে প্রসন্ন।

সূর্যদেবের প্রিয় রং লাল, লাল জবা ফুলেই তুষ্ট সূর্যদেব। প্রিয় ধাতু তামা। রোজ তামার পাত্রে জল এবং লাল জবাফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে(সূর্য উদয়ের ৪৮ মিনিট আগে থেকে সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত)বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণামে তাঁর কৃপা লাভ করা যায়।

মন্ত্র জপ : বিশ্বাস করা হয় যে রবিবার দিন সূর্যের উপাসনা এবং মন্ত্র জপ করলে সূর্য দেবতা প্রসন্ন হন এবং কাঙ্খিত ফল দান করেন।

তামার পাত্র : সূর্যদেবের পুজোর জন্য তামার থালা ও তামার পাত্র ব্যবহার করুন। লাল চন্দন ও লাল ফুলের ব্যবস্থা রাখুন।

সূর্যকে নমস্কার : একটি পাত্রে জল নিয়ে তাতে এক চিমটি লাল চন্দনের গুঁড়ো ও লাল ফুল দিন। থালায় প্রদীপ ও ঘট রাখুন।ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে সূর্যকে নমস্কার করুন।

বাহু উঁচু করুন : সূর্যকে অর্ঘ্য নিবেদন করার সময়, উভয় বাহু এত উঁচু করুন যাতে জলের স্রোতে সূর্যের প্রতিফলন দেখা যায়। এই উপায়ে অতি প্রসন্ন হন সূর্যদেব।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে