পরিবেশ দূষণ রোধে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : পৃথিবীর বুকে সুস্থ পরিবেশ আজ প্রায় বিলুপ্তির পথে। যা নিয়ে বারবার সতর্ক করছেন পরিবেশবিদরা। ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানির পরিমাণ কমে গেছে,ফলে ভয়াবহ আশঙ্কা করছেন পরিবেশবিদরা। অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হতে পারে তা নিয়েও কোন সন্দেহ নেই।

এমতবস্থায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব আরোপ করার বার্তা দিয়েছেন আলিপুর বডিগার্ড লাইনস। কলকাতা পুলিশের তরফ থেকে শহরে জীববৈচিত্র্য ও দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল সহ কলকাতা পুলিশের ৪ জন অ্যাডিশনাল পুলিশ কমিশনারও। এছাড়াও কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশনের ডিসি ও ট্রাফিকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি নিজের হাতে বৃক্ষ রোপণ করেন। তিনি নিজের হাতে গাছ তুলে দেন কলকাতা পুলিশের প্রত্যেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে। যাতে তাঁরা নিজ নিজ ডিভিশনে বৃক্ষ রোপণ করতে পারেন।

গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কমিশনার জানান, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশেষভাবে নজর দিচ্ছে কলকাতা পুলিশ। এই নিয়ে প্রজেক্টও চলছে কলকাতা পুলিশের আওতায়। পাশাপাশি তিনি এও জানান, রাস্তায় সিঙনালে গাড়ি বেশিক্ষন আটকে থাকলে পরিবেশ অনেকটাই দূষিত হচ্ছে। এই নিয়ে একটি প্রজেক্ট চলছে।

এই নিয়ে তিনি আরও জানান যে, অনেক সময় ইলেকট্রিক বেশি খরচ করে ফেলে মানুষ, ফ্যান সুইচ অফ করতে ভুলে যায়। এগুলো যেহেতু কয়লা সহ আরও অনান্য জিনিস থেকে আসে, তাই এগুলোর অপচয় বন্ধ করতে হবে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক