বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বাড়ির বারান্দা, কার্নিশ বা ছাদের কোণে হঠাৎই পায়রা বাসা বাঁধতে দেখা যায়। কেউ এটিকে সৌভাগ্যের লক্ষণ বলে মনে করেন, আবার কেউ আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন। বাস্তুশাস্ত্রে এই বিষয়টি নিয়ে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পায়রা শান্তি, ভালবাসা ও সম্প্রীতির প্রতীক। তাই বাড়ির খোলা জায়গা, যেমন ছাদ বা বারান্দায় যদি তারা আশ্রয় নেয়, তবে তা পরিবারের জন্য ইতিবাচক বলে ধরা হয়। অনেকের ধারণা, এতে সংসারে সুখ-শান্তি বজায় থাকে, পারিবারিক কলহ কমে এবং আর্থিক উন্নতির সম্ভাবনাও বাড়ে।  জেনে বাড়িতে পায়রা বাসা বাঁধলে ঠিক কি হয়-  

শুভ দিক  

বলা হয় পায়রা যেখানে আশ্রয় নেয়, সেখানে শান্ত পরিবেশ বিরাজ করে। বাস্তুশাস্ত্র মতে, বাড়ির ছাদে বা বারান্দায় পায়রা বাসা বাঁধলে তা দীর্ঘ সময় সৌভাগ্যের বার্তা বহন করে। বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকে। অশান্তি অনেকটা কমে যায়। হিন্দুধর্মে দেবী লক্ষ্মীর সঙ্গে পায়রার সম্পর্ক রয়েছে বলেই উল্লেখ করা হয়। অনেকে মনে করেন বাড়িতে পায়রার বাসা দেবী লক্ষ্মীর আশীর্বাদ। 

অশুভ  দিক

তবে বাস্তুশাস্ত্রের কিছু মত বলছে, যদি পায়রা ঘরের ভেতরে, জানালার কোণে বা এমন জায়গায় বাসা বাঁধে যেখানে দৈনন্দিন চলাফেরা হয়, তাহলে তা অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। এর ফলে পরিবারে অস্থিরতা বা নানা বাধা আসতে পারে বলে বিশ্বাস করা হয়। স্বাস্থ্যগত দিক থেকেও সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, পায়রার শুকনো বিষ্ঠা ও পালক থেকে ধুলিকণা বাতাসে ছড়িয়ে পড়তে পারে, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে কিছু ফুসফুসজনিত সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই যেখানে পায়রা বাসা বেঁধেছে, সেই স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল