হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

Share:

নিজস্ব প্রতিনিধি : হাড়ের ব্যথা মানেই অনেকে মনে করেন বাতের ব্যথা। কিন্তু সব সময় তা ঠিক হয় না। তাই হাড়ের ব্যথা হলেই সেটা বাতের ব্যথা বলে এড়িয়ে না যাওয়াই ভাল। দীর্ঘদিন ধরে হাড়ের ব্যথা হতে থাকলে তাএকদম এড়িয়ে যাওয়া উচিত নয়।হাড়ের ব্যথা মানেই অস্ট্রিওপোরোসিস বা অস্টিওআর্থারাইটিস হবে তার কোন মানে নেই। এটা অনেক সময় ক্যান্সারের লক্ষণও হতে পারে। বিরল ধরনের ক্যান্সারের মধ্যে অন্যতম হাড়ের ক্যান্সার।

চিকিৎসকরা জানান হাড় সংক্রান্ত সমস্যায় পড়লে কোনভাবে আঘাত লেগেছে ভেবে অবহেলা করেন অনেকেই সেই কারণে হাড়ের ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে অতি দ্রুত। যেকোনো বয়সেই এই ক্যান্সার ধরা পড়ে। এই ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা পড়বে, যত তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ক্যান্সার উপসর্গ জেনে রাখা খুব জরুরী।

চিকিৎসকরা জানান, পা ফুলে যেতে পারে। দু’টি হাড়ের সংযোগস্থল ফুলে লাল হতে পারে। শরীরে প্রায়ই লাল র‍্যাশ বের হতে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় কিছু কামড়েছে মনে করে সেই র‍্যাশ এড়িয়ে যান অনেকেই। সেটা করা উচিৎ নয়। অস্টিয়োসারকোমায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাঁটুর হাড়গুলো। এ ছাড়া পায়ের উপরের অংশে, নীচের অংশ, হাতের উপরের অংশের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়।

হাড়ের ক্যানসারে ভিতরে ক্ষয় হতে থাকে। হাড় ভঙ্গুর হয়ে পড়ে। এরফলে প্রতিদিনের কাজ,  ওঠা বা বসার সময়, হাঁটু গেড়ে বসার সময় সমস্যা হয়। এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হাড় ভাঙার মতো সমস্যা দেখা দিতে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!