হাইড্রেট রাখবে শরীর, হার্টের বন্ধু এই আনাজেই আছে মন শান্ত করার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যারা ডিহাইড্রেশনের সমস্যায় ভুগে থাকেন। আবার অনেকেই আছেন যারা রোগা হতে চান! অনেকে পেটের সমস্যায় ভুগে থাকেন। ভাবছেন তো এতগুলো সমস্যা,সমাধান কী ? আছে আছে সমাধান লুকিয়ে রয়েছে একটি সহজলভ্য আনাজে। বাজারে সবসময়ই পাওয়া যায়। এই গুরুত্বপূর্ণ আনাজটি হল লাউ। প্রচলিত একটি কথা আছে  ‘কচি পাঁঠা’ আর ‘কচি লাউ’ এই আনাজেই রয়েছে প্রয়োজনীয় পুষ্টিগুণ। জেনে নিন স্বাস্থ্যের হাল ফেরাতে লাউ কতটা কার্যকর ?

হার্টের বন্ধু : লাউ এর মধ্যে থাকা উপাদান ব্লাড প্রেশারকে বাগে আনে সহজে।ফলে লাউ খেলে কাছে ঘেঁষতে পারে না কোন হৃদরোগ।

শরীর হাইড্রেট রাখে  : লাউয়ের মধ্যে রয়েছে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে। লাউয়ের রস খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে। পাশাপাশি দেহে জলের ঘাটতি হতে দেয় না।

ওজন কমাতে : ওজন কমাতে চাইলে নিয়মিত লাউয়ের রস খাওয়া প্রয়োজন। এই আনাজের মধ্যে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম। আয়ুর্বেদের মতে,  লাউ খেলে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে।

লিভার ভাল রাখতে :  যকৃতের প্রদাহ কমাতে ও লিভার ভাল রাখতে লাউয়ের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ। এতে দূরে থাকে একাধীক সমস্যা।

সুগার কমায় : এই সবজির গ্লাইসেমিক ভ্যালু রয়েছে খুব কম। এতে এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিন হরমোনের কার্যকারিতা কিছুটা হলেও বাড়ায়। যার ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে।

মানসিক চাপ প্রতিরোধ : অনেকে কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলেন।বেশ কিছু উৎস বলছে লাউ মানসিক চাপ কমায়। এই সবজির মধ্যে ক্লোলিন রয়েছে। এটা একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা ভাল রাখে  এবং অ্যানজাইটি ও স্ট্রেস কমায়।

উল্লেখ্য, আপনার ডায়েটে লাউ রাখবেন কি না এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?