৬৩ দিনে ১১ কেজি কমালেন কপিল শর্মা! কী এই ‘২১-২১-২১’ রহস্য?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কমেডি জগতের জনপ্রিয় মুখ কপিল শর্মা সম্প্রতি তাঁর চমকপ্রদ ওজন কমানোর জন্য আবারও আলোচনায় উঠে এসেছেন। মাত্র ৬৩ দিনের মধ্যে প্রায় ১১ কেজি ওজন কমিয়ে তিনি সবাইকে অবাক করে দিয়েছেন। এই বদলের পেছনে রয়েছে এক সহজ  কার্যকর পদ্ধতি—‘২১-২১-২১ রুল’।

কপিলের এই ফিটনেস ট্রান্সফরমেশন কোনো কঠোর ডায়েট বা জিমের উপর নির্ভরশীল ছিল না। বরং তাঁর ফিটনেস কোচ যোগেশ ভাটেজা একটি ধাপে ধাপে সাজানো লাইফস্টাইল পরিবর্তনের পরিকল্পনা তৈরি করেন। এই পরিকল্পনাই ‘২১-২১-২১ রুল’ নামে পরিচিত।

এই নিয়মটি মূলত তিনটি ধাপে ভাগ করা। প্রথম ২১ দিন শরীরকে সচল করার জন্য—এই সময় শুধুমাত্র হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করা হয়, যাতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে। দ্বিতীয় ২১ দিনে শুরু হয় খাবারের উপর নিয়ন্ত্রণ—স্বাস্থ্যকর খাবার, সঠিক পরিমাণে গ্রহণ এবং লাইফস্টাইলের উন্নতি। তৃতীয় ২১ দিনে ফোকাস থাকে খারাপ অভ্যাস নিয়ন্ত্রণে—যেমন ধূমপান, অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন কমানো।

ফিটনেস কোচের মতে, এই পদ্ধতির মূল লক্ষ্য শুধু ওজন কমানো নয়, বরং শরীর ও মনের সামগ্রিক পরিবর্তন আনা। কপিলের ক্ষেত্রেও প্রথমে কঠিন মনে হলেও ধীরে ধীরে তাঁর শরীর এই রুটিনে মানিয়ে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ধাপে ধাপে লাইফস্টাইল পরিবর্তনই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর। কারণ এতে হঠাৎ করে শরীরের উপর চাপ পড়ে না এবং অভ্যাসগুলো ধীরে ধীরে গড়ে ওঠে।

কপিল শর্মার এই ফিটনেস যাত্রা এখন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রমাণ করে দিয়েছে, নিয়মিততা আর সঠিক পরিকল্পনা থাকলে বড় পরিবর্তন সম্ভব—তা জিম বা কঠোর ডায়েট ছাড়াও।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!