হৃদরোগ থেকে বাঁচতে চান? খাবার তালিকায় রাখুন এই ৫ সব্জি

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সময়ে ইঁদুর দৌড়ের যুগে দৌড়ঝাঁপের কারণে হৃদযন্ত্রের সঠিকভাবে যত্ন নেওয়া হয় না। অতিরিক্ত দৌড়ঝাঁপ এবং অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য হৃদরোগের সমস্যা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত তেল, ঝাল কিংবা রোজের টেনশন সব মিলিয়ে হৃদরোগ এসে কড়া নাড়ে দরজায়। তাই রোজকার খাবারের তালিকায় নজর দিলে সুস্থ রাখা সম্ভব হয় হৃদযন্ত্রকে। এই খাবারগুলো হার্টকে সুস্থ রাখার পাশাপাশি শরীরের সামগ্রিক নজরও রাখে। স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার। তার মধ্যে উল্লেখযোগ্য সব্জি। তবে বাছাই করা কিছু সব্জি আছে যেগুলি স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখে।

গাঢ় সবুজ শাকসব্জি শরীরের পক্ষে অত্যন্ত ভাল। হৃদযন্ত্রের ক্ষেত্রে এই গাঢ় সবুজ যে কোনও সবজি বেশি পরিমাণে খেতে হবে। বড় গবেষণায় দেখা গিয়েছে এই সবুজ শাকসব্জি খেলে হৃদরোগ জন্মগত হৃদরোগ, স্ট্রোকে সম্ভাবনা কমে। তবে বর্ষায় শাক খাওয়ার ওপর সতর্কতার সঙ্গে নজর দিতে হবে।

হৃদযন্ত্রের সুস্থতার জন্য গাজর খাওয়া অত্যন্ত ভালো। এই সব্জিটি শুধুমাত্র চোখ বা ত্বকের ক্ষেত্রেই কাজ করে না। গাজরে থাকা বিটা ক্যারোটিন হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট গুণাগুণ শরীর সুস্থ রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত গাজর খান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।

এখন সারা বছর টমেটো পাওয়া যায়। রান্নায় বিভিন্নভাবে এই টমেটো ব্যবহার করা হয়ে থাকে। এটিতে রয়েছে লাইকোপেন নামে এক ধরনের পলিফেনল। এটি রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

বিট রক্ত প্রবাহ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরমধ্যে রয়েছে নাইট্রিক অক্সাইড। বিটের মধ্যে বেটালেইন নামে এক পলিফেনল থাকায় ধমনীতে চর্বি জমা, কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া থেকে রক্ষা করে।

কচি সয়াবিন হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এটি জাল হলেও সব্জি হিসেবে কাজ করে। অতিরিক্ত কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য় করে।

উল্লিখিত খাবারগুলো বুঝে খেলে হৃদরোগ থেকে পরিত্রাণ মিলতে পারে। শরীর সুস্থ রাখতে সাহাষ্য করে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস