কালীপুজো বা দীপাবলিতে বাজি ফাটানোর সময় মাথায় রাখুন এই বিষয়গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে গোটা মাত্র কয়েকটা দিন পর আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। নানা ধরনের আলোর বাহারের পাশাপাশি তো রয়েছেই বাজি ফাটানোর উৎসব। আতশবাজি থেকে শব্দবাজি নিয়ে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদারে ফাটানো হয়  নানা বাজি। বিশেষ করে ছোটরা এই সময়ে বেশি বায়না ধরে। ফুলঝুরি, রংমশাল, তুবড়ি থেকে শুরু করে থাকে থাকে চকলেট বোম ও নানা ধরণের শব্দ বাজি। তবে সাবধান, বাজি ফাটানো আনন্দের হলেও যে কোনও সময় হতে পারে মারাত্মক বিপদ। তাই বাজি ফাটানোর সময় নিজেকে সুরক্ষিত রাখতে বেশ কিছু সতর্কতা  বজায় রাখুন। কী কী মাথায় রাখবেন তার জন্য রইল টিপস।

১. বাজি পোড়ানোর সময়  গা ঢাকা পোশাক পড়ুন।  পোশাক সুতির হওয়া দরকার।  সিল্ক, সিন্থেটিক, রেয়নজাতীয় কাপড় এড়িয়ে চলুন কারণ এই জিনিসে তাড়াতাড়ি আগুন লাগার সম্ভাবনা থাকে।

২. বাজির মধ্যে থাকে নানা রাসায়নিক। সেগুলি ফুসফুসের ক্ষতি করে। অনেকের আবার শ্বাসকষ্ট হয়। তাই বাজি ফাটানোর আগে মুখে মাস্ক পরে নিন। আর  যাদের  যাঁদের শ্বাসকষ্টের সমস্যা  রয়েছে তাঁরা হাতের কাছে রাখুন প্রয়োজনীয় ওষুধ বা ইনহেলার।

৩. সন্ধ্যা হলেও বাড়ে বাজি ফাটানো তাই সন্ধে হওয়ার আগে ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় তুলেফেলুন।   ফানুস, উড়ন্ত তুবড়ি, রকেট বা প্যারাস্যুট থেকে পড়া ফুলকি জামাকাপড়ের  পড়লে বিপদ ঘটতেই পারে।  ঘরের জানলা বন্ধ  রাখুন।

৪.  যে জায়গায় বাজি ফাটাবেন আশপাশ পরিষ্কার করে রাখবেন।  কোনও ভাবে বৈদ্যুতিক কিছু না থাকে। আগুনের ফুলকি   তারের উপর গিয়ে পড়লে  অঘটন ঘটতে পারে

৫. পায়ে অবশ্যই জুতো পরবেন।  বুট জুতো বা পা ঢাকা জুতো হলে ভালো হয়।  প্লাস্টিক, রবার বা চামড়ার জুতো  এড়িয়ে চলুন। বিশেষত ছোটদের পায়ে ঢাকা দেওয়া জুতো পরান অবশ্যই। কারণ কোনও কারণে আগুনের ফুলকি পায়ে পড়লে অঘটন ঘটতে পারে।

৬. বাজি ফাটানোর সময়ে শিশুদের চোখের আড়াল করবেন না।  শব্দ বাজি তাদের হাতে  দেবেন না। ফুলঝুরি পাটকাঠির মধ্যে  ভরে খুদের হাতে দিন তাহলে বিদপের সম্ভাবনা কম থাকবে।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের