চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে মাইক্রোওয়েভ পরিস্কার করার উপায় জেনে নিন

নিজস্ব প্রতিনিধিঃ আবারও ফিরে আসছে ওয়ার্ক ফ্রম হোমের দিন। বাড়ির সমস্ত কাজ সেরে সঠিক সময় লগ-ইন করা।  তার আগে সমস্ত কাজ সারা যেন একটা বড় চ্যালেঞ্জ। আর দিনের সব কাজের মধ্যে সবথেকে বড় কাজ হল রান্না করা। চটজলদি বাড়ির রান্না সেরে কাজে মন বসাতে আমাদের প্রযুক্তির উপর ভরসা করতে হয়। সেক্ষেত্রে আমাদের এক মাত্র ভরসা মাইক্রোওয়েভ আভেন। কিন্তু এই দুঃসময়ে যদি আপনার মাইক্রোওয়েভ আভেন সঠিকভাবে কাজ না করে তার থেকে খারাপ কি কিছু হতে পারে? জেনে নিন কীভাবে পরিস্কার রাখবেন আপনার রান্নাঘরের মাইক্রোওয়েভটি। 

মাইক্রোওয়েভে বারবার খাবার গরম করার ফলে তা মাঝে মাঝে ঠিকমত কাজ করেনা।  এই সময়ে বাইরে থেকে বাড়িতে মেকানিক ডেকে কাজ করানোর সাহস না পেলে নিজেই বাড়িতে খুব সহজে এটি পরিস্কার করে নিতে পারেন আপনি। জল, ভিনিগার, আর বেকিং সোডা দিয়েই আপনার বাড়ির মাইক্রোওয়েভ আভেনটি পরিস্কার করে নিতে পারেন।  

মাইক্রোওয়েভের র‍্যাক ও গ্রিল বেশ কিছুক্ষণ সাবনের জলে রেখে তারপর ব্রাশ দিয়ে ভালভাবে পরিস্কার করে নিন। 

মাইক্রোওয়েভ সেফ একটি পাত্রের মধ্যে জল ও ভিনিগার মিশিয়ে বেশ কিছুক্ষণ আভেনের মধ্যে উচ্চতাপে রেখে দিন। কিছুক্ষণ পড়ে এটি বের করে নিন। এতি গরম হওয়াকালীন যে স্টিম তৈরি হবে তাতে আভেনের ভিতরের নোংরাগুলি পেপার টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নিয়ে পরিস্কার করতে সুবিধা হবে। 

এক কাপ জলে ২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে তা খানিক গরম করে নিয়ে তাতে কাপড়ের টুকরো ভিজিয়ে মাইক্রোওয়েভ পরিস্কার করতে পারেন।

অ্যাপেল সিডার ভিনিগার বাড়িতে না থাকলে সেক্ষেত্রে ভাবনার কিছু নেই। আপনি এর বদলে লেবু ও নুন ব্যাবহার করতে পারেন। এবং একই পদ্ধতি অবলম্বনে আপনার মাইক্রোওয়েভটি পরিস্কার করতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ