বাজিতে ক্ষতি হতে পারে চোখের, হারাতে পারে দৃষ্টিশক্তি, জেনে নিন সুরক্ষিত থাকবেন কিভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তির আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। কালীপুজো মানে শুধু আলোর উৎসব। বাজির ধোঁয়া আর চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয় চারিদিক। বায়ুদূষণ ও শব্দ দূষণের কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও দেদারে ফাটে বাজি।  তাই উৎসবে সামিল হলেও সাবধান। দেখবেন এর থেকে যেন দুর্ঘটনা ঘটে না যায়। বাজির ধোঁয়া কেবল ফুসফুসের জন্য বিপজ্জনক নয় বাজির কারণে ক্ষতি হতে পারে চোখেরও। তাই উৎসবে মাতার পাশাপাশি খেয়াল রাখুন এই বিষয়গুলি। বিশেষ করে চোখকে রাখুন সুরক্ষিত।

বাজির ধোঁয়ায় সালফার ডাই-অক্সাইড, বেরিয়াম অক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, চারকোল সহ নানা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। বাজি ফাটানোর সময় এগুলি চোখে এসে পড়লে ক্ষতি হতে পারে। এই রাসায়নিক পদার্থ চোখে পড়লে চোখের চুলকানি, চোখ জ্বালা, চোখ ফোলা ভাব, চোখ থেকে জল পড়া কিংবা চোখে অ্যালার্জির সম্ভাবনা থাকে। এমনকি বাজি ছিটকে এসে চোখের কর্ণিয়ায় লাগলে দৃষ্টিশক্তিপ হারাতে পারেন। ফুলঝুরি-রংমশাল, তুবড়ি কিংবা রকেট জাতীয় বাজি পোড়াবার সময় এই দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে । তাই বাজি পড়ানোর আগে জেনে নিন চোখকে সুরক্ষিত রাখবেন কি করে।

১. চোখকে সুরক্ষিত রাখতে চশমা ব্যবহার করুন। পলিকার্বোনেট গ্লাস ব্যবহার করুন। এতে চোখকে কিছুটা সুরক্ষিত রাখা যায়।

২. কন্ট্যাক্ট লেন্স পরে একেবারে বাজি পোড়াবেন না। এটি গলে গেলে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

৩. বাজি পোড়ানোর কাছে এক বালতি জল রাখুন। বাজি পোড়াতে পোড়াতে ধুঁয়ায় চোখ জ্বালা করলে জল দিয়ে চোখে ঝাপটা দিয়ে নিন।

৪. বাজি পোড়ানো শেষে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন যাতে বারুদ চোখে না যায়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের