আপনার বাড়ির অন্তঃস্বত্বা পোষ্য কুকুরটির যত্ন কীভাবে নেবেন জানুন

মানুষের মত পশুদেরও কিন্তু মাতৃত্বকালীন সময় শরীরে কোনও রোগ বাসা বাঁধলে তা তার সন্তানের শরীরেও প্রবেশ করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনার বাড়ির পোষ্যটি আপনার বাড়ির খুদে সদস্যের থেকে কোনও অংশে কম নয়। তার দেখভাল ঠিক করে না হলে কিংবা তার অসুস্থতায় আমাদের উদ্বেগের শেষ থাকে না। আর সেই পোষ্য যদি হয় সন্তানসম্ভবা তাহলে তো তার আর একটু বেশিই যত্নের প্রয়োজন। করোনা আবহে বাইরে বেরোতে না চাইলেও কোনও অসুবিধা নেই। বাড়িতেই নিতে পারেন তার যত্ন। 

অবশ্যই আগে থেকে আপনার পোষ্যর ভ্যাকসিনেশন সেরে রাখুন। মনে রাখবেন মানুষের মত পশুদেরও কিন্তু মাতৃত্বকালীন সময় শরীরে কোনও রোগ বাসা বাঁধলে তা তার সন্তানের শরীরেও প্রবেশ করতে পারে।

মাঝে মাঝে আপনার অন্তঃস্বত্বা পোষ্য কুকুরটিকে হাঁটতে নিয়ে বেরোন। তবে দৌড়াদৌড়ি একেবারেই করাবেন না। আপনার অন্তঃস্বত্বা কুকুরকে হাঁটতে নিয়ে গেলে এর সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখুন, রাস্তার তার সব জিনিসে মুখ দেওয়ার প্রবণতা থাকবে বাইরে বেরোলে নোংরায় যাতে মুখ না দেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন এর থেকে কিন্তু শরীরে নানা সংক্রমণ ছড়াতে পারে। যা তার সন্তানের জন্যও অত্যন্ত খারাপ। 

এইসময় কুকুরদের পেটে কৃমি হওয়ার মারাত্বক প্রবণতা থাকে। তা যাতে না হয় তার জন্য আগে থেকেই সতর্ক হন ও চিকিৎসকের পরামর্শ নিন।  

এইসময় জ্বর হওয়ার মত বিষয়ও হতে পারে। যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আগে থেকেই হাতের কাছে ডিজিটাল থার্মোমিটার রাখুন। বাচ্চা প্রসবের পরও যদি জ্বর না কমে তাহলে বাচ্চাদের মায়ের থেকে দূরে রাখুন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

বাচ্চা প্রসবের সময় যদি কোনওরকম অসুবিধা হয় আপনার কুকুরের তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই