Chocolate Day: মনের মানুষকে মিষ্টি মুখ করানোর আগে জেনে নিন চকোলেটের ইতিহাস

শিশু থেকে বৃদ্ধ, ৯ থেকে ৯০ সবার। সবাই চকোলেট খেতে পছন্দ করে। চকোলেটের মধ্যে ডার্ক চকোলেট খুবই উপকারী। শরীরের উপকার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি রোজ ডে থেকেই শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। আগামিকাল ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ চকোলেট ডে। সাধারণত ৯ ফেব্রুয়ারি চকোলেট দিবস উদযাপিত হয়। সারা বছর তো আছেই প্রেম, প্রেমিক-প্রেমিকা যেন এই দিনগুলিতে আরও ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করে। একে অপরকে চকোলেট দেওয়ার পাশাপাশি তাঁদের ভালবাসা প্রকাশ করে। আবার যারা এখনও প্রেমকে আপন করতে পারেননি বা পছন্দের মানুষকে মনের কথা বলতে পারেননি। তাঁরাও এই সুযোগে মনের কথা বলেই দিন। একটা গোলাপ আর চকোলেট দিয়ে মিষ্টি মিষ্টি কথায় আপন করে নিন সঙ্গীকে। যাই হোক, ভালোবাসার এই সপ্তাহ যেন সবার।

শিশু থেকে বৃদ্ধ, ৯ থেকে ৯০ সবার। সবাই চকোলেট খেতে পছন্দ করে। চকোলেটের মধ্যে ডার্ক চকোলেট খুবই উপকারী। শরীরের উপকার হয়। মানসিক চাপ কমে এবং শরীরের ক্লান্তিও দূর হয়। আচ্ছা কখনও মাথায় এসেছে চকোলেটের ইতিহাস কি, কেন চকোলেট ডে হিসেবে পালিত হয় এই দিনটি? চকোলেটের ইতিহাস প্রায় ৪০০০ বছরের পুরনো। কোকো থেকে চকোলেট তৈরি হয়। যেটি প্রথম আমেরিকায় পাওয়া যেত। আমেরিকার জঙ্গলে কোকো গাছ রয়েছে। তবে, আজকের বিশ্বে, আফ্রিকা বিশ্বের বৃহত্তম কোকো সরবরাহকারী। তারা প্রায় ৭০ শতাংশ কোকো সরবরাহ করে। ১৫২৮ সালে স্পেন মেক্সিকোকে সংযুক্ত করে। সেখানকার রাজা মেক্সিকো থেকে স্পেনে কোকো বীজ পাঠাতে শুরু করেন।

স্পেনের লোকেরা কোকোকে প্রিয় পানীয় হিসেবে ব্যবহার করতেন। কিন্তু সময়ে সময়ে, এটি তৈরির পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে। কথিত আছে যে চকোলেট প্রথম আমেরিকায় তৈরি হয়েছিল। আমেরিকানরা এটি তৈরি করতে কোকো বীজের সঙ্গে কিছু মশলা এবং লঙ্কা দিতেন বলে এটি তিঁতকুটো হত। সে সময় এটি পানীয় হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে বিজ্ঞানী ডঃ স্যার হ্যাস স্লোয়েন এই পানীয়টির উপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নতুন রেসিপি তৈরি করেন। যার নাম দেয় ক্যাডবেরি মিল্ক চকোলেট। চকোলেট দুনিয়ার অনেক দেশেই বিখ্যাত। যেমন বেলজিয়াম, সুইৎজারল্যান্ড, ইতালি ইত্যাদি।

নিউহস, লিন্ডট, লিওনিদাস, হারশে’স, ফেরারো, ক্যাডবেরি ইত্যাদি চকলেটের বিখ্যাত ব্র্যান্ড। বিভিন্ন পার্বণে চকোলেট উপহার দেওয়ার বিশেষ রীতিও রয়েছে। চকলেটের কয়েন হানুক্কাহ, সান্তা ক্লজ ও ক্রিসমাসের অন্যান্য উৎসব প্রতীক, এবং ভালোবাসা দিবসে চকলেটের হৃদয়। চকোলেট ঠান্ডা ও গরম পানীয়, চকোলেট দুধ এবং গরম চকোলেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। চকোলেটের মধ্যে থাকে কোকো যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং মস্তিষ্কে রক্তের সঞ্চালনা বাড়াতে সাহায্য করে।

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার