মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন এই জিনিস, ঘটবে অলৌকিক ঘটনা

ভক্তরা বাবাকে সন্তুষ্ট করার জন্যে বিশেষ নিবেদন করে থাকেন। যারা এই দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে শিবপুজো করে থাকেন তারা অবশ্যই ভোলে বাবার আশীর্বাদ লাভ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন, তাতে শিব সন্তুষ্ট হবেন। মহাশিবরাত্রি হিন্দুদের একটি পবিত্র উৎসব
এই দিনে ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ প্রার্থনা করে থাকেন। সারাদিন ব্যাপী নির্জন উপবাস করে থাকেন। পরের দিন শিবরাত্রির চতুর্দশী তিথি কেটে যাওয়ার পরে অন্য কিছু খেতে পারেন। শিবরাত্রির দিন শাবু ফল প্রসাদ খেয়ে থাকারই নিয়ম। ভক্তরা বাবাকে সন্তুষ্ট করার জন্যে বিশেষ নিবেদন করে থাকেন। যারা এই দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে শিবপুজো করে থাকেন তারা অবশ্যই ভোলে বাবার আশীর্বাদ লাভ করেন।

বিশ্বাস করা হয় যে, শিবরাত্রির দিনে ভগবান শিবের বিবাহ মাতা পার্বতীর সঙ্গে হয়েছিল। এ বছর মহা শিবরাত্রি উপবাস পালিত হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। জ্যোতিষীদের মতে, মহা শিবরাত্রি দিনের শিবলিঙ্গে কিছু জিনিস অর্পণ করা উচিত। সেগুলি কী কী? মহা শিবরাত্রি দিনে ভগবান শিবকে দুধ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুধ দিয়ে শিবলিঙ্গের রুদ্র অভিষেক করলে সকল মনোবাসনা পূর্ণ হবে। বিল্লোপত্র পুষ্পাঞ্জলী, তিন চোখের প্রতীক এই তিনপাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়।

ভগবান আশুতোষের আরাধনায় অভিষেক এবং বেলপাতার স্থান প্রথম। ভগবান শিব কে লাল জাফরান তিলক লাগালে জীবন কোমলতায় ভরে যাবে এবং মাঙ্গলিক দোষের সমাপ্তি ঘটবে। এছাড়াও ভগবান শিব ও গাজার মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় বিশেষ প্রভাব কমাতে গাজাও ব্যবহার করা হত। এছাড়া বেদ ও পুরাণ অনুসারে মহাকালের উপর চন্দন কাঠ লাগালে একজন ব্যক্তি আকর্ষণীয় চেহারা লাভ করেন এবং তার জীবনে কখনো সম্মান ও খ্যাতির ঘাটতি হয় না।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা