এই মুহূর্তে




নীল জল এবং ঝাউবনের মনোমুগ্ধকর পরিবেশ! ঘুরে আসুন ওড়িশার এই সৈকত গুলি থেকে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আপনি কী সমুদ্র ভালবাসেন ?  প্রিয় মানুষটির সঙ্গে বনিবনা হচ্ছে না ! তবে কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন ওড়িশার এই বিচ গুলি থেকে। সমুদ্র সৈকতের ধারে অসাধারণ বিচের সৌন্দর্য্যে মাতোয়ারা হবেন আপনিও। ভ্রমণ প্রেমীরা সেরা জায়গা হিসেবে বেছে নিতে পারেন এই জায়গাটিকে। তবে জেনে নিন ওড়িশার এই সেরা সৈকতগুলি সম্বন্ধে।

আস্তারাঙ্গা সমুদ্র সৈকত :  এই সমুদ্র সৈকতটি হতে পারে আপনার প্রিয় গন্তব্য স্থল। আস্তারাঙ্গা শব্দটির অর্থ হল রঙিন সূর্যাস্ত, যা উজ্জ্বল আকাশ এবং সামনের নীল জলের সঙ্গে মিলে অসাধারণ মায়াবী দৃশ্যের মত দেখায়। এখানে বিরল প্রজাতির অলিভ রিডলি কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। বিরলতম সামুদ্রিক মাছের স্বাদও পাবেন এখানে।

কীভাবে যাবেন :  এই সমুদ্র সৈকতে পৌঁছতে হলে পুরী রেলওয়ে স্টেশন হয়ে যেতে হবে। ওখান থেকে আস্তারাঙ্গা সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় ৬৮ কিলোমিটারের কাছাকাছি।

রামচন্ডী সৈকত :  এই সৈকতটি খুব শান্ত। খুব একটা কোলাহল নেই এখানে। সোনালি বালি আর নীল জল মিলেমিশে এক হয়ে গেছে। সময় কাটানোর জন্য খুব ভাল জায়গা।

বাগদা সি বিচ : এই বিচও প্রায় নির্জন। নদীর স্রোতের কুলুকুলু আওয়াজই শোনা যাবে। এর পাশেই রয়েছে ঝাউ গাছে ভর্তি জঙ্গল। এখানকার অনত্যম বৈশিষ্ট হল লাল কাঁকড়া। আর এখানকার সেরা মুহূর্ত হল সূর্যাস্তের রূপ দেখা। এটি ওড়িশার বালাসোরের কাছে অবস্থিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ