সূর্যদেবকে জলার্ঘ্য প্রদানে হয় অলৌকিক উপকারিতা, পাবেন পিতৃদোষ থেকে মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহদের রাজা সূর্য। বিজ্ঞানে যতই সূর্যকে নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হোক না কেন জ্যোতিষশাস্ত্রে সূর্য আসলে একটি গ্রহ। তাই তার স্থানও অত্যন্ত বিশেষ। জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে সম্মান এবং প্রতিপত্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। সনাতন ধর্মে সূর্যকে জল অর্পণ করা শুভ বলে বিবেচিত হয়। এটি করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও সকল ধরনের সমস্যা থেকে মুক্তি মেলে। সূর্যকে জল অর্পণ করলে ব্যক্তির মর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়।

যারা পিতৃ দোষে ভুগছেন, তাঁরা সূর্যকে জল অর্পণ করলে পিতৃ দোষ দূর হয়। এছাড়াও, দীর্ঘ জীবনের আশীর্বাদ লাভ হয়। সূর্যকে জল অর্পণ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং আত্মাও পবিত্র হয়। যদি আপনি বারবার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন, তাহলে সূর্যকে জল অর্পণ করলে ব্যবসায় আপনার দখল আরও শক্তিশালী হবে।

সূর্যকে জল অর্পণ করলে রাজকীয় সৌন্দর্যের সুখ পাওয়া যায়। এর সঙ্গে নেতিবাচক শক্তি দূর হয়। শত্রু নাশ হয়। তাই নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করুন। জলে সুগন্ধি, মধু, ফুল ইত্যাদি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়।

ব্রহ্ম মুহুর্ত হল সূর্যদেবকে জল নিবেদনের জন্য সেরা সময়। একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কিছু লাল ফুল, চন্দন এবং চাল দিন। তারপর তা সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। সূর্যদেবকে জল নিবেদনের জন্য “ওঁ ঘ্রিনিম সূর্য আদিত্যমু” মন্ত্রটি জপ করা উচিত। এছাড়াও “ওঁ সূর্য নমঃ” মন্ত্রটিও জপ করা যেতে পারে। তারপর প্রণাম করুন দিবাকরকে। সূর্য প্রণাম মন্ত্র: “ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। ধন্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের