পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে পিতৃপক্ষকে পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ সময় হিসেবে দেখা হয়। এই সময়ে তর্পণ, শ্রাদ্ধ ও দানের মতো ধর্মীয় আচার পালন করেন অনেকে। চলতি বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ১০ অক্টোবর, সর্বপিতৃ অমাবস্যার মাধ্যমে।  তবে পিতৃপক্ষের প্রস্তুতি শুধু পুজো বা শ্রাদ্ধের আয়োজনেই সীমাবদ্ধ নয়। বাস্তুশাস্ত্রের কিছু বিশ্বাস অনুযায়ী, এই সময়ের আগে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখাও গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষ শুরুর আগে বাড়িতে কয়েকটি পরিবর্তন করলে ভাল ফল পাওয়া যায় বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে।   

১. বাড়ি থেকে সরান  অপ্রয়োজনীয় জিনিস

পিতৃপক্ষের আগে পুরো বাড়ি ভালভাবে পরিষ্কার করুন। দীর্ঘদিন ব্যবহার না করা পোশাক, পুরনো কাগজপত্র, অপ্রয়োজনীয় প্যাকেট, ভাঙা জিনিস বা নষ্ট ইলেকট্রনিক সামগ্রী জমিয়ে না রাখাই ভাল। বাস্তুমতে, অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস বাড়ির পরিবেশকে অগোছালো করে তুলতে পারে। এতে নেতিবাচক প্রভাবও পড়তে পারে। তবে পরিবারের কোনও প্রয়াত সদস্যের সঙ্গে জড়িত স্মৃতিবিজড়িত জিনিস শুধু পুরনো বলে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সেগুলি পরিষ্কার করে যত্নে রাখা যেতে পারে। 

২. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক পরিষ্কার রাখুন

বাস্তুশাস্ত্রর বিশ্বাসে অনুযায়ী বাড়ির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিককে পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই পিতৃপক্ষের আগে বাড়ির এই অংশ বিশেষভাবে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। এই জায়গায় যদি পুরনো বাক্স, ভাঙা আসবাব, নষ্ট জিনিস বা দীর্ঘদিনের অপ্রয়োজনীয় সামগ্রী পড়ে থাকে, সেগুলি সরিয়ে জায়গাটি গুছিয়ে রাখুন। 

৩. পূর্বপুরুষদের ছবি পরিষ্কার ও সঠিক দিকে রাখুন 

বাড়িতে থাকা প্রয়াত দাদু-দিদা বা অন্যান্য পূর্বপুরুষের ছবিগুলি পিতৃপক্ষের আগে পরিষ্কার করে নিতে পারেন। পুরনো ছবি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে সেগুলির ডিজিটাল কপিও সংরক্ষণ করা যেতে পারে। ছবিগুলি একটি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখা ভাল। 

৪. বাড়ির নষ্ট হওয়া জিনিস মেরামত করুন

অনেক বাড়িতেই দীর্ঘদিন ধরে বন্ধ ঘড়ি, ভাঙা চেয়ার, নষ্ট ইলেকট্রনিক্স বা ভাঙা ফটোফ্রেম পড়ে থাকে। পিতৃপক্ষের আগে এমন জিনিসগুলি একেবারেই সরিয়ে ফেলুন। তবে ব্যবহারযোগ্য হলে মেরামত করুন।  পূর্বপুরুষদের স্মৃতির সঙ্গে যুক্ত কোনও জিনিস হলে সেটিকে পরিষ্কার করে যত্নে রেখে দিন। 

৫. বাড়িতে তৈরি করুন শান্ত ও পরিষ্কার একটি জায়গা

পিতৃপক্ষের সময়ে প্রার্থনা, তর্পণ বা পূর্বপুরুষদের স্মরণ করার জন্য বাড়ির একটি দিক পরিষ্কার করুন এবং  সেখানে শান্ত পরিবেশ বজায় রাখুন। সেই জায়গাটিকে নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি পরিবারের প্রচলিত রীতি অনুযায়ী সেখানে প্রার্থনা বা অন্যান্য ধর্মীয় আচার পালন করা যেতে পারে। 

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের