আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

Share:

জস্ব প্রতিনিধি: আপেল স্বাস্থ্যকর ফল সকলেই জানেন। কিন্তু সেই আপেলের বীজই কি বিপদ ডেকে আনতে পারে-এই প্রশ্ন অনেকেরই মনে রয়েছে। ছোট্ট কালো বীজগুলিকে আমরা সাধারণত গুরুত্বই দিই না। আপেল কাটার সময় বীজ আলাদা করে ফেলে দেওয়া হয়, আবার কখনও অসাবধানতায় এক-দু’টি বীজ মুখে চলে যায়। কিন্তু এই বীজের মধ্যেই রয়েছে এমন এক যৌগ, যা শরীরে গিয়ে বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে।  জেনে নিন আপেলের বীজ খেলে কি কি হতে পারে- 

আপেলের বীজ নিয়ে এত সতর্কতা কেন? 

আপেলের বীজে থাকে অ্যামিগডালিন নামের একটি যৌগ। বীজ চিবিয়ে খেলে হজমের সময় অ্যামিগডালিন ভেঙে সায়ানাইড তৈরি করতে পারে। আর সায়ানাইড বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে তা কোষের অক্সিজেন ব্যবহারের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা তৈরি করতে পারে। তাই মাত্রাতিরিক্ত সায়ানাইড শরীরে ঢুকলে গুরুতর বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতি ভয়াবহ হলে অচেতন হয়ে যাওয়া, কোমা, এমনকী প্রাণহানিও ঘটতে পারে। 

ভুল করে একটা-দু’টো বীজ গিলে ফেলল বিপদ হয়? 

এক-দু’টি আপেলের বীজ ভুল করে গিলে ফেললে সাধারণত আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিশেষ করে বীজ যদি না চিবিয়ে সরাসরি গিলে ফেলা হয়, তাহলে তার ভিতরের অ্যামিগডালিন থেকে উল্লেখযোগ্য পরিমাণ সায়ানাইড তৈরি হওয়ার সম্ভাবনা কম।

কখন বাড়তে পারে বিপদের আশঙ্কা?

ঝুঁকি বাড়তে পারে যখন অনেকগুলি বীজ একসঙ্গে চিবিয়ে খাওয়া হয়। বীজ চিবিয়ে খেলে তার ভিতরের উপাদান শরীরের হজম প্রক্রিয়ার সংস্পর্শে আসে। তাই ইচ্ছাকৃতভাবে আপেলের বীজ খাওয়ার অভ্যাস একেবারেই নিরাপদ নয়। 

তাহলে আপেল খাবেন কীভাবে?

আপেল খান, বীজ ফেলে দিন। আপেল ভালভাবে ধুয়ে খাওয়া উচিত এবং বীজ আলাদা করে ফেলে দেওয়াই সবচেয়ে নিরাপদ অভ্যাস। 

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর