ফ্রেঞ্চ সুগন্ধীকে মাত দিতে এবার বাজারে এল আলু ভাজা পারফিউম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলুভাজা খেতে কে না ভালবাসে। বাঙালিদের দুপুরে ভাতের পাতে এই জিনিসটা থাকলে আর যেন কিছু লাগেই না। তবে শুধু আমাদের রাজ্য কিংবা আমাদের দেশ নয়, আলুভাজার চাহিদা কিন্তু বিশ্বজোড়া। কারণ বাঙালির কাছে যাহাই আলুভাজা, বিশ্বের কাছে সেটাই ফ্রেঞ্চ ফ্রাই। আর এই বিশ্বব্যাপী চাহিদার জন্যই এবার বাজারে আসতে চলেছে নতুন আলুভাজা পারফিউম। 

জানা যাচ্ছে, আমেরিকার এক কোম্পানি সম্প্রতি তৈরি করেছে এই অদ্ভুত পারফিউম, যার প্রধান উপাদান হলো আলু ভাজা। দ্য ইধো পটেটো কমিশন বা আইপিএস এমন অদ্ভুত পারফিউমটি তৈরি করেছে বলে খবর। সাধারণত আমরা যে ধরণের সুগন্ধী সচরাচর ব্যবহার করে থাকি তাতে থাকে গোলাপ, জুঁই, ল্যাভেন্ডারের মতো একাধিক ফুলের সুবাস। এছাড়াও সম্প্রতি কমলালেবু, স্ট্রবেরি, লেবুর মতো একাধিক ফলের গন্ধযুক্ত সুগন্ধীও বাজারে খুবই জনপ্রিয়। কিন্তু আমেরিকার এই সুগন্ধী প্রস্তুতকারক কোম্পানির দাবি, বাজারে আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়েরও ব্যাপক চাহিদা। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই তাঁরা এই সুগন্ধী বের করেছে। ইতিমধ্যেই পারফিউমটি তাদের ওয়েবসাইটে দেদার বিক্রি হচ্ছে। এমনকি প্রথমবার বাজারে আসার সঙ্গে সঙ্গেই সেটি স্টক আউট হয়ে গেছে। তবে শিগগিরই রিস্টক হবে নতুন এই সুগন্ধি।

ওই সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে এই সুগন্ধী সম্পর্কে জানানো হয়েছে, আলু সেদ্ধ ও তার সঙ্গে অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি করা হয়েছে এই পারফিউম। এর গন্ধটি পুরোপুরি আলু ভাজার সুবাসের মতো। আর মূলত সেই কারণেই আলু ভাজা প্রেমীরা রীতিমতো লুফে নিচ্ছে এই সুগন্ধীটি। 

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের