দীপাবলিতে অর্থের অভাব মেটাতে বাড়িতে কেমন প্রদীপ জ্বালানো উচিৎ!

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক দিন পরেই গোটা দেশ জুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়। কাজেই দীপাবলির সঙ্গে প্রদীপের সম্পর্ক আদি-অনন্তকালের। মনে করা হয়, এই বিশেষ দিনেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। তাই ধনদেবীর আগমন হেতু প্রদীপ জ্বালালে তিনি অত্যন্ত প্রসন্ন হন। সেই কারণেই দীপাবলির দিন অন্ধকার ঘুচিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় বেশ কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনার ওপরেও। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কি কি নিয়ম মেনে প্রদীপ জ্বালালে তুষ্ট হন মা লক্ষ্মী-

১) দীপাবলির দিন দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এই প্রদীপটির আকৃতি হতে হবে বৃত্তাকার। প্রদীপের মাপ সাধারণ প্রদীপের তুলনায় একটু বড় হলেই ভালো হয়। দীপাবলির দিন নিয়ম করে এই প্রদীপ জ্বালালে অত্যন্ত প্রসন্ন হন ধনদেবী। সংসারের আর্থিক সমস্যার সমাধান ঘটে।

২) দীপাবলির দিন বাড়ির দক্ষিণ দিকে অতি অবশ্যই একটি প্রদীপ জ্বালুন। এতে গৃহের যাবতীয় নেতিবাচক শক্তির বিনাশ ঘটে। গৃহের ধন সম্পদ বৃদ্ধি পায়। সংসারে ফিরে আসে সুখ-শান্তি।

৩) সাফল্য অর্জনে বারংবার বাধা পেতে থাকলে অবশ্যই গৃহের প্রবেশদ্বারের সামনে একটি বড় প্রদীপ জ্বালুন। এতে করে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং যাবতীয় অমিমাংসিত কাজ সম্পূর্ণ হবে।

৪) আপনি যদি আর্থিক সমস্যার শিকার হয়ে থাকেন তাহলে দীপাবলির দিন লাল সুতোর সলতে বানিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা দূর হবে।

৫) এই শেষ নিয়মটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কখনই একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালাবেন না। এর বদলে একটি মোমবাতি বা লাইটারের সাহায্যে সবকটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। বাস্তুবিদদের মতে, একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানোয় সংসারে ঘৃণার জন্ম হয়। গৃহের শান্তি বিঘ্নিত হয়। এছাড়াও আর্থিক ক্ষতি হয়। তাই ভুলেও এই কাজটি করবেন না।

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ