আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নোবেল জয়ী নার্গেস মোহাম্মদীকে আরও ৬ মাসের কারাদণ্ড দিল ইরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে বন্দি এক মহিলা কয়েদির মৃত্যুর প্রতিবাদ করায় বিশিষ্ট মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেল জয়ী নার্গেস মোহাম্মদীকে আরও ছয় মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে ইরান সরকার। কারাগারে শৃঙ্খলা ভঙ্গ করা এবং সরকারি নির্দেশ উপেক্ষা করার কারণেই ওই সাজা শোনানো হয়েছে বলে ইরানের বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন। নার্গেসের সাজার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

মুসলিম রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত ইরানে দীর্ঘদিন ধরেই মেয়েদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন নার্গেস মোহাম্মদী। আর তার ফলেই রাজ রোষে পড়তে হয়েছে তাঁকে। গত আড়াই বছর ধরে এভিন কারাগারে বন্দি তিনি। মূলত আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং রাজনেতিক বন্দিদেরই ওই কারাগারে রাখা হয়। যদিও জেলে বন্দি থাকলেও প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেননি ৫২ বছর বয়সী মানবাধিকার কর্মী নার্গেস। দেশের আইন বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে একের পর এক মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। গত জানুয়ারি মাসেই ইরানের এক আদালত আরও ১৫ মাসের সাজা শুনিয়েছিল শান্তিতে নোবেল জয়ী নার্গেসকে। যদিও ইরানের বিচার বিভাগের তরফে ওই সাজার কথা স্বীকার করা হয়নি।

‘ফ্রি নার্গেস কোয়ালিশন’ নামে একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, গত ৬ অগস্ট এভিন কারাগারের মহিলা ওয়ার্ডে এক রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরানের বিচার বিভাগ। ওই মৃত্যুদণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন ৫২ বছর বয়সী নার্গেস। তিনি বিক্ষোভও দেখান। আর তা মোটেও পছন্দ হয়নি ইরানের ক্ষমতাসীন সরকারের। গত ১৯ অক্টোবর ওই বিক্ষোভের ঘটনায় শান্তিতে নোবেল জয়ীকে আরও ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনানো হয়।’

Published by:

Share Link:

More Releted News:

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

‘আয় ঘুম আয়’, শান্তিতে ঘুমিয়ে পুরস্কার জিতলেন ৮০ বছরের বৃদ্ধ

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ