বাজার কাঁপাচ্ছে নয়া প্রযুক্তির দীপাবলি প্রদীপ, জ্বলবে তেল ছাড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি(Diwali) আলোর উৎসব। বাংলার বুকে এই কয়েকটি দিন চলে মা কালীর আরাধনা(Maa Kali Puja)। অন্যদিকে অনেকের বাড়িতেই হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো(Maa Lakshmi Puja)। ফলে প্রসঙ্গক্রমে প্রদীপ জ্বালানোর বিষয়টি চলেই আসে। ইদানিং মাটির প্রদীপ জ্বালানোর চল কমেছে। তার বদলে বাজার দখল করেছে ইলেকট্রিক লাইট। প্রদীপের ডিজাইন যুক্ত ইলেকট্রিক লাইটের চাহিদা শেষ কয়েক বছর ধরেই বরাবর তুঙ্গে। কিন্তু সম্প্রতি বাজারে আরও এক ধরণের প্রদীপের চাহিদা বাড়ছে। এই প্রদীপ জ্বালাতে লাগবে না তেল অথবা ইলেকট্রিক। এই বিশেষত্বের কারণেই নয়া প্রযুক্তির দীপাবলি প্রদীপের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

নয়া প্রযুক্তির এই প্রদীপ মূলত ব্যাটারিচালিত(New Battery Lights)। তেল বা কোনওরকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এর আলো জ্বলবে ফলে বাড়তি কোনও ঝামেলা নেই। দীপাবলির সময়ে সামান্য অসাবধানতার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় মাটির প্রদীপ থেকে আগুন ছড়িয়ে দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দীপাবলির সময়ে ইলেকট্রিক লাইট লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ার খবরও শোনা যায়। কিন্তু এই ব্যাটারিচালিত প্রদীপে দুর্ঘটনা ঘটার কোনও সম্ভাবনাই নেই। সেই কারণেই সাধারণ মানুষ এই প্রদীপ কিনছেন ব্যাপক হারে।

হাওড়ার এক ব্যাটারিচালিত প্রদীপ বিক্রেতার দাবি, এই বছর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্যাটারিচালিত বাতি। ইলেকট্রিক প্রদীপের তুলনায় এর বিক্রির পরিমাণ কয়েকগুণ বেশি। ব্যবহারে কোনও ঝামেলা নেই। ফলে রমিরমিয়ে বাজার কাঁপাচ্ছে ব্যাটারি প্রদীপ। কিন্তু পরিশেষে কিছু কথা বলা দরকার। গ্রাম বাংলায় আজও মাটির প্রদীপের চাহিদা এতটুকু কমেনি। ভূত চতুর্দশীর দিন সেখানে জ্বলে চোদ্দ প্রদীপ। এছাড়া প্রতি বছর মাটির প্রদীপ বিক্রি করে স্বনির্ভর হওয়ার সুযোগ পান অগুনতি মহিলারা। ফলে নবীন বনাম প্রবীণ নয়। বরং ব্যাটারিচালিত প্রদীপের সঙ্গেই নিজের ঐতিহ্য ধরে রেখে এগিয়ে চলুক মাটির প্রদীপ।

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ