পুরুষদের প্রোস্টেট ক্যানসার, জেনে নিন লক্ষণগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষদের মধ্যে দেখা যায় প্রোস্টেট ক্যানসার। ৬০ বছর বয়সের পর এই রোগের লক্ষণ দেখা যায়। যা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তাই চিকিৎসকদের মতে, পুরুষদের উচিত এই সকল লক্ষণগুলি সম্পর্কে নিজেকে অবগত রাখা। যত বেশি সজাগ থাকবে তত তাড়াতাড়ি এই রোগ থেকে সুরক্ষিত থাকা যাবে। আমেরিকার সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি অনুসারে, এই ক্যানসারের কারণে ভারতে দ্বিতীয় মৃত্যুর কারণ।

১. ঘনঘন প্রস্রাব- ঘনঘন প্রস্রাব এই রোগের বড় লক্ষণ বলে জানিয়েছেন, ক্লিভল্যান্ড ক্লিনিক অ্যাক্রন জেনারেল ম্যাকডোয়েল ক্যানসার ইনস্টিটিউটের অনকোলজিস্ট ডাঃ ওসি টুটু।

২. রাতে প্রস্রাব করা- প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল রাতে প্রস্রাব করার সমস্যা। এতে অনেকের ঘুমের সমস্যাও হয়।

৩. প্রস্রাবে অসুবিধা- অনেক সময় প্রস্রাব করার পর ব্যথা অনুভব হয় এবং অনেক ক্ষেত্রে চাপ অনুভূত হয়।

৪. প্রস্রাব করতে বেশি সময়- ডাঃ ওসি টুটু মতে, ধীরে ধীরে প্রস্রাব বিপজ্জনক। এটি প্রোস্টটে অসুবিধার বড় লক্ষণ।

৫. প্রস্রাবে রক্ত- অনেক ক্ষেত্রে প্রস্রাবের সময় রক্তক্ষরন হয়, যা প্রোস্টেট ক্যানসারের লক্ষণ। অনেক কারণে এই রক্তক্ষরন হতে পারে। তবে দেরি না করে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৬. প্রস্রাব বা বীর্যপাতের সময় বেদনা- প্রস্রাবের সময় আপনার মূত্রনালিতে ব্যথা হওয়ার কারণে আপনি কি মূত্র চেপে রাখেন? তাহলে এই মুহূর্ত থেকে আপনার এই অভ্যেস বন্ধ করা উচিত। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত। বেদনাদায়ক মূত্রত্যাগ বা বীর্যপাত এই ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ। এই বিষয়ে অবিলম্বে মনোযোগ করা প্রয়োজন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল