Rath Yatra 2024 : সোনার কুঠারে কাঠ কেটে তৈরি হয় জগন্নাথের রথ! জেনে নিন রথ তৈরির নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষার আর মাত্র বাকী ১ রাত। আগামীকাল (৭ জুলাই)থেকে শুরু হচ্ছে রথযাত্রা উৎসব। আগামীকাল রথে চড়ে মাসি গুণ্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে তিনটি পৃথক রথ প্রস্তুত করা হয়। জগন্নাথদেবের রথের নাম হল ‘নন্দীঘোষ’। বলরামের রথকে বলা হয় তালধ্বজ।সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ।এই রথ তৈরির নিয়মও অভিনব। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ।

রথের নিয়ম : নিয়ম অনুযায়ী , প্রতিবছর ২২টি সিঁড়ি বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়। যাঁকে বলে ‘বৈশি পঁহচা’। পুরীর মন্দিরের সিংহদুয়ার থেকে কুর্মবেড়া পর্যন্ত এই ‘বৈশি পঁহচা’র প্রতিটি ধাপ খোন্ডালাইট পাথর দিয়ে তৈরি। এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন পুণ্যার্থীরা। রথের অজস্র নানান নিয়ম রয়েছে।

রথ তৈরির নিয়ম : জগন্নাথ দেবের রথ তৈরি করতে সময় লাগে ২ মাস। এই সময়গুলো নিয়ম নীতি মেনে চলতে হয় কারীগরদের। রথ তৈরি করতে সবেচেয়ে প্রথমে দরকার হয় কাঠ।তবে যে সে কাঠ নয় একেবারে নিঁখুত কাঠ লাগে রথ বানাতে। পেরেক বা যে কোনও কাঠ ব্যবহার করা যায় না রথের কাঠে। রথের কাঠ হওয়া চাই সোজা ও খাঁটি।

এইসময় কারিগররা একই সময়ে খান।এই সময়টা তাঁদের নিরামিষ খাবার খেতে হয়।তাঁদের খেতে হয় সাধারণ ঘরোয়া খাবার। অতিরঞ্জিত খাবার খেতে পারেন না তাঁরা। এছাড়াও এইসময়টা কারিগরদের ব্রহ্মচর্য পালন করতে হয়।

রথের কাজ চলাকালীন যদি কারিগরের পরিবারের কোনও সদস্যের সঙ্গে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সেই কারিগরকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হবে। কারিগররা বিশেষ নিষ্ঠা সহকারে মনোযোগ দিয়ে রথ তৈরি করে থাকেন।

সোনার কুড়াল দিয়ে কাঠ কাটার নিয়ম :  অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয়। এর জন্য জঙ্গল থেকে কাঠ আনতে হয়। মন্দির কমিটির তরফে বন বিভাগের কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয়। এরপরেই মন্দিরের পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই গাছের পুজো করেন।

সোনার কুঠারটি প্রথমে ভগবান জগন্নাথের মূর্তির পায়ে স্পর্শ করানো হয়।নির্দিষ্ট সেই গাছের গুঁড়ি সোনার কুড়াল দিয়ে কাটা হয়। তবে রথ তৈরিতে ব্যবহার করা হয় নিম ও হাঁসি গাছের কাঠ।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের