রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

এই বছর, শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে ২৭ অগস্ট সকাল ৯টা ৮ মিনিটে। শেষ হবে পরের দিন তথা ২৮ অগস্ট সকাল ৯টা ৪৮ মিনিটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে বছর আট মাস পাড়ি দিয়েছে। আর অগস্ট মানেই শুরু উৎসবের মরসুম। রয়েছে গণেশ চতুর্থী, রাখি বন্ধন ইত্যাদি। এরপর আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রয়েছে দিওয়ালি, কার্তিক পুজো, লক্ষ্মী পুজো আরও কত কী! আগামী দু-তিন মাস জুড়ে উৎসবের মরসুম। অগস্ট মাসের শেষের দিকে পালিত হবে ভাইবোনের শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন। তবে জ্যোতিষীরা বলছেন, চলতি বছর রাখির দিনে বিশেষ কাকতালীয় ঘটনা ঘটতে চলছে। এবার জেনে নিন, কবে পড়ছে রাখি? ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় কোনটি?

হিন্দু পঞ্জিকা অনুসারে, চলতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে ২৭ অগস্ট সকাল ৯টা ৮ মিনিটে। শেষ হবে পরের দিন তথা ২৮ অগস্ট সকাল ৯টা ৪৮ মিনিটে। যেহেতু ২৮ অগস্ট উদয় তিথি পড়েছে, তাই রক্ষা বন্ধনের মূল উৎসবটি ওইদিনই পালিত হবে। বোনেরা ২৮ অগস্ট ভোরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন। শুভ সময় হল, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত। আর সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে ভদ্রকাল, সুতরাং দিনের শুরু থেকেই শুভ অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে।

এছাড়া ব্রহ্ম মুহুর্ত স্থায়ী হবে ৪.২৮ মিনিট থেকে ৫.১২ মিনিট পর্যন্ত, অভিজিৎ মুহুর্ত থাকবে ২৭ অগস্ট ১১.৫৬ মিনিট থেকে ১২.৪৮ মিনিট পর্যন্ত। অমৃত কাল থাকবে ৭.৪৪ মিনিট থেকে ৯.২৩ মিনিট পর্যন্ত। এদিকে ২৮ অগস্টেই রয়েছে চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, গ্রহণটি সকাল ৬:৫৫ মিনিটে শুরু হবে এবং দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তবে, চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ফলস্বরূপ, দেশে এর সূতক কাল কার্যকর হবে না। তাই এটি রাখি উৎসবের আচারে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির