Ratha Yatra 2024 : মহিষাদল রাজবাড়ির উল্টোরথ উপলক্ষ্যে জমকালো আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ উল্টোরথ যাত্রা।গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত রয়েছে ৩টি রথ। গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপছে পড়ছে ভিড়। এটি বহুদা যাত্রা নামেও পরিচিত। গুণ্ডিচা মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়ি নামেও পরিচিত। এই মাসি মায়ের বোন নয়।(আসলে মসী পরিবর্তিত হয়ে মাসি হয়ে গিয়েছে) রথযাত্রার কথা মনে এলেই মনে পড়ে মহিষাদল রাজবাড়ির কথা।বলা হয় পুরী, মাহেশের পরেই মহিষাদলের রথ তার ব্যাপকতায় ও বৈচিত্র্যে পরিচিতি লাভ করে। মহিষাদল রাজ পরিবারের রথ প্রায় ২৫০ বছরের পুরনো। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে।

এই রথে রাজ বাড়ির কুলো দেবতা মদন গোপাল জিউ বের হন, সঙ্গে থাকেন জগন্নাথ দেব। আজ উল্টো রথ উপলক্ষ্যে মাসির বাড়িতে ৮ দিন থাকার পর মদনগোপাল জিউ ও জগন্নাথদেব বাড়ি ফিরবে। মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচাবাটী থেকে রথে করে ২ কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরবেন মদন গোপাল জিউ ও জগন্নাথদেব।শ্রী জগন্নাথের মাসির বাড়ির সামনে ঢাক বাজিয়ে,পরিস্কার পরিচ্ছন্ন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উপলক্ষ্যে সকল ভক্তবৃন্দদের মধ্যে হরির লুটের বাতাসা বিলি করা হচ্ছে। ভক্তরা তা সানন্দে গ্রহণ করছে।

রথযাত্রার ইতিহাস : মহিষাদল রথযাত্রা শুরু করেছিলেন জনৈক মতিলাল পাঁড়ে যিনি রানি জানকী এবং প্রয়াত রাজা আনন্দলাল উপাধ্যায়ের পালিতপুত্র। রানি জানকীর মৃত্যুর পর ১৮০৪ সালে এই রথের সূচনা করেন। তবে রানি জানকী সম্ভবত রথের পরিকল্পনা প্রথম করেন। তবে রানি জানকী রথের প্রথম পরিকল্পনা করেন বলে মনে করা হয়।

রথ : এই রথটি অনেক উঁচু। নীল রঙে দিয়ে মোড়া এই রথটি পঞ্চতল বিশিষ্ট। সামনে রয়েছে দুটো সফেদ (সাদা) ঘোড়া। রথটির পুরোটিতে রয়েছে কাঠের অসাধারণ কারুকার্য। সমস্ত রথে মোট বাহান্নটি খুঁটি আছে যার মধ্যে চারটে মোটা খুঁটি রথকে ধরে রাখে। চারটে খুঁটির মাঝে আছে ওপরে ওঠার সিঁড়ি। রথের প্রত্যেক তলের চারিদিকে হেঁটে চলাফেরাও করা যায়। রথের কোণে কোণে রয়েছে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীর উপরে বর্শা হাতে সৈন্য বা নর্তকীদের মিছিল দেখা যায়। তারাপদ সাঁতরার মতো গবেষক এগুলিকে ‘মৃত্যুলতা ভাস্কর্য’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এখন মেদিনীপুর জেলার বহু   স্থানে  স্থানীয় ভাবে রথের মেলার প্রচলন হয়েছে তবুও মহিষাদলের এই রথযাত্রার আবেদন, গরিমা এবং ঐতিহ্য আজও অমলিন। সম্প্রতি রথটির আমূল সংস্কার হয়েছে।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ