রাজনৈতিক প্রতীকে নয়, পদ্মকে জানুন ধর্মীয় প্রতীকে

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  সামনেই ভোট। আসন্ন এই ভোট যুদ্ধে দুই ফুলের দল একে অপরকে হারাতে বদ্ধপরিকর। রাজ্যের জোড়া ফুল আর কেন্দ্রের পদ্ম ফুল-দুই ফুলের চোখ রাঙানিতে যেন অন্যান্য দলেরা ম্লান। রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে পদ্ম শিবিরের পরিবর্তন যাত্রা। তবে রাজনৈতিক ময়দান থেকে একটু বেরিয়ে এসে যদি এই পদ্মকে জানার চেষ্টা করা যায়, সেক্ষেত্রে প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে পদ্মকে জানা যাবে এক গভীর তাৎপর্যপূর্ণ ও পবিত্র প্রতীক রূপে।

পদ্ম কেবল ভারতের জাতীয় ফুল নয়, বরং সৃষ্টিতত্ত্ব, নির্লিপ্ততা, জ্ঞান ও আত্মোন্নতির এক অনন্য প্রতিরূপ হিসেবে বিবেচিত। প্রাচীন শাস্ত্র ও পুরাণে পদ্মকে ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রতীক হিসেবে বলা হয়েছে, কারণ জল থেকেই যেমন সৃষ্টির উদ্ভব, তেমনি পদ্মও জলের তলদেশের পঙ্ক বা পাঁক থেকে জন্ম নিয়ে নির্মল অপরূপ সৌন্দর্যে বিকশিত হয়। তাই এর অন্য নাম ‘পঙ্কজ’—অর্থাৎ যে পঙ্কে জন্ম নেয়।

পদ্মের অন্যতম বৈশিষ্ট্য হল-জলে অবস্থান করলেও এর পাতা কখনও জলে ভেজে না। এই গুণ মানুষের জীবনে এক গভীর শিক্ষা প্রদান করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথায়, ‘জলে নৌকা থাক, কিন্তু, নৌকায় যেন জল না থাকে’ অর্থাৎ, সাধক সংসারে থাকে ক্ষতি নেই, কিন্তু, সাধকের মনে যেন সংসার ভাব না থাকে। তেমনই সংসারের নানা আসক্তি ও ক্লেশের মধ্যেও যে ব্যক্তি নিষ্কাম কর্মে অবিচল থাকে, সে পাপ ও মোহে আবদ্ধ হয় না। পদ্ম যেমন সূর্যের দিকে মুখ তুলে থাকে, তেমনি মানুষের চেতনা যদি সর্বদা পরমাত্মার দিকে নিবদ্ধ থাকে, তবে সে সংসারের সকল কলুষতা অতিক্রম করতে সক্ষম হয়।

পদ্মকে ‘শতদল’ বলা হয়, যা আধ্যাত্মিক সাধনায় বিশেষ তাৎপর্য বহন করে। যোগশাস্ত্রে মানবদেহের মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সাতটি চক্রকে পদ্মরূপে কল্পনা করা হয়েছে, যেখানে সেই  বিভিন্ন বর্ণমালার অক্ষরসমূহ শক্তিরূপে অবস্থান করে। সাধক ধ্যান ও জপের মাধ্যমে এক পদ্ম থেকে অন্য পদ্মে উন্নীত হয়ে আত্মোন্নতির পথে অগ্রসর হন।

আবার, ‘পদ্ম’ শব্দটির আক্ষরিক বিশ্লেষণেও গভীর দর্শন নিহিত রয়েছে। অর্থে পশুত্ব, অর্থে দেবত্ব এবং অর্থে মনুষ্যত্ব—এই তিনটি  স্তরের চেতনার সমন্বয়েই মানুষের পূর্ণতা লাভ ঘটে। অর্থাৎ, মানুষ প্রথমে ইন্দ্রিয়নির্ভর পশুত্ব থেকে উত্তীর্ণ হয়ে মনুষ্যত্বে উন্নীত হয় এবং পরিশেষে জ্ঞান ও সাধনার মাধ্যমে দেবত্বে প্রতিষ্ঠিত হয়।

তাই সার্বিকভাবে, পদ্ম ধর্মীয় দৃষ্টিতে পবিত্রতা, নির্লিপ্ততা, জ্ঞান ও আত্মবিকাশের এক চিরন্তন প্রতীক। এটি মানুষের জীবনে উচ্চতর চেতনার দিকে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা জোগায় এবং পাঁকের মধ্যে থেকেও নির্মল ও আলোকিত থাকতে শেখায়।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের